ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আইপিএল দেখে রাতারাতি কোটিপতি হলেন এক নাপিত
ভারতের বিহারের রাজ্যের মধুবনী জেলার এক নাপিতের সঙ্গে এমন কিছুই ঘটেছে। আইপিএলের ড্রিম টিম প্রতিযোগিতায় অংশ নিয়ে রাতারাতি কোটিপতি বনে গেছেন তিনি। নাপিতের নাম অশোক কুমার। ২৬ বছর বয়সি এই নাপিতের একটি সেলুন রয়েছে বিহারের মধুবনী জেলার নানৌর চকে।
গত ২৬ সেপ্টেম্বর আইপিএলে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ নিয়ে করা তার ভবিষ্যৎবাণী কপাল খুলে দিয়েছে। বিজয়ী হিসেবে জিতেছেন ১ কোটি রূপি। খবররটি নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমস।
মোবাইলভিত্তিক অ্যাপ ড্রিম টিমে অংশগ্রহণকারীরা প্রতি ম্যাচের আগে দুই দলের খেলোয়াড় থেকে নিজের সেরা একাদশ তৈরি করে। পরে রান, উইকেটের হিসেব করে দেয়া হয় পয়েন্ট। চেন্নাই বনাম কলকাতার ম্যাচের আগে ৪৯ টাকা এন্ট্রি ফি দিয়ে সেখানে নিজের দল সাজিয়েছিলেন অশোক।
তার সাজানো একাদশের সাথে মিলে যায় ম্যাচের একাদশ এমনকি ম্যাচের ফলাফলও। তাই ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে তিনিই হয়েছেন বিজয়ী। রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া অশোক জানান, ‘রোববার কলকাতা বনাম চেন্নাইয়ের ম্যাচ শেষ হবার পরেই আমি একটি মেসেজ আর ফোন কল পাই।
সেখানে আমাকে জানানো হয় যে আমি প্রথম হয়েছি। আমি কখনোই ভাবিনি এই প্রতিযোগিতায় আমি বিজয়ী হবো।’- অশোককে জানানো হয়েছে, আগামি দুই দিনের মধ্যে পুরষ্কারের টাকা দিয়ে দেয়া হবে। তবে কর বাবদ পুরো ১ কোটি টাকা তিনি পাচ্ছেন না।
তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছে, কর বাবদ টাকা কেটে নেওয়ার পরে আমার একাউন্টে ৭০ লক্ষ টাকা পাঠিয়ে দেওয়া হবে।’ এত টাকা দিয়ে কি করবেন এমন প্রশ্নের জবাবে অশোক জানিয়েছেন, ‘সেলুনের কাজ পছন্দ করি। সেটাই চালিয়ে যাব। টাকা পেয়ে প্রথমে নিজের ধারদেনা শোধ করব। তারপরে পরিবারের জন্য বাড়ি বানাব। এমনটাই ভেবেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)