ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : পাকিস্তানের কাছে ক্ষমা চেয়ে নতুন বার্তা দিলো ইংল্যান্ড
গত ১৭ সেপ্টেম্বর স্বাগতিক পাকিস্তান ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগমুহূর্তে নিরাপত্তাহীনতার শঙ্কাকে কারণ হিসেবে দেখিয়ে পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তাদের দাবি ছিল, নিউজিল্যান্ড দলের ওপর পাকিস্তানে হামলার হুমকি রয়েছে।
সেই ঘোষণার পর ইসিবিও নড়েচড়ে বসে। তাৎক্ষণিকভাবেই ইসিবি জানিয়েছিল, পাকিস্তান সফর নিয়ে নতুন করে চিন্তাভাবনা করে জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিলেও শেষপর্যন্ত পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্তই জানায় ইসিবি।
তবে সফর বাতিল করায় ইসিবি ক্ষমা চেয়েছে পিসিবির কাছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর জানিয়েছেন, খেলোয়াড়দের উদ্বেগ থেকে রেহাই দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে সিদ্ধান্ত গ্রহণের জন্য খেলোয়াড়দের মতামত নেওয়া হয়নি।
ওয়াটমোর বলেন, ‘আমি দুঃখিত আমাদের সিদ্ধান্তের জন্য। অনেকেরই খারাপ লেগেছে, বিশেষ করে পাকিস্তানের। এই সিদ্ধান্ত নেওয়া বোর্ডের জন্য খুবই কঠিন ছিল। তবে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা এবং মানসিক অবস্থার কথা ভেবেই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নিতে অবশ্য ক্রিকেটারদের সঙ্গে কথা বলা হয়নি।’
ওয়াটমোর আশ্বাস দিয়েছেন, আগামী বছর ইংল্যান্ডের নারী ও পুরুষ দল পাকিস্তান সফরে যাবে। তিনি বলেন, ‘সূচি মেনে পূর্ণ সফরে যাওয়ার জন্য জন্য আমরা প্রস্তুত। আগামী বছরেই সফর করার চিন্তাভাবনা চলছে। সময় নিয়ে সেই সিদ্ধান্তও নেওয়া হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)