ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানের বিশ্বকাপ দলে পরিবর্তন, ফিরছেন মালিক-ফখর জামান সহ ৫ জন
সমালোচকদের দলে নাম লিখিয়েছেন শহীদ আফ্রিদিও। দল নিয়ে তার অসন্তুষ্টির কথা জানিয়ে ইঙ্গিত দিয়েছেন পরিবর্তনের। স্কোয়াডের কয়েকজনকে দেখে রীতিমতো বিষ্মিত হয়েছেন সাবেক পাক অধিনায়ক। আবার তেমনি শোয়েব মালিক-সরফরাজ আহমেদদের মতোন অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি ভাবাচ্ছে তাকে।
তবে এই অলরাউন্ডার জানিয়েছেন, পূর্বঘোষিত দলে খুব শীঘ্রই পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেট বোর্ড।পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম বলছে, আফ্রিদির এই কথার পরই পিসিবি স্কোয়াডে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আগের স্কোয়াড থেকে ৪-৫ টি পরিবর্তন আসবে এটি নিশ্চিত।
ফিরবেন শোয়েব মালিক, ফখর জামান, শারজিল খান, উসমান কাদির ও শাহনেওয়াজ ধানি। বাদ পড়তে পারেন আসিফ আলি, খুশদিল শাহ, শোয়েব মাকসুদ ও আজম খান। চলমান পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি লিগে এসব ক্রিকেটারদের পারফরম্যান্সই দলে পরিবর্তন আনতে বাধ্য করছে পিসিবিকে।
উল্লেখ্য, আগামী ১০ অক্টোবরের মধ্যে বিশ্বকাপের দলে যেকোনো পরিবর্তন আনতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম সপ্তাহের শুরুতেই বলেছেন, দলে পরিবর্তন আনায় কথা মাথায় আছে তাঁদের। তিনি বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে এবং বিশেষ ক্ষেত্রে, দরকার হলে দলে পরিবর্তন আনব।’ হয়ত ১০ অক্টোবরের আগেই পরিবর্তিত দল ঘোষণা করবে পিসিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)