ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের নতুন নাম দিলো ভারত
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে ঘরের মাঠে সিরিজ হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি আদৌ কতটা হয়েছে এ নিয়ে প্রশ্ন উঠছে। তবে জয়ের ছন্দ যে যেকোনো দলকেই প্রবল আত্মবিশ্বাস এনে দিতে পারে, এ কথা অনস্বীকার্য।
আর এ কারণেই বাংলাদেশকে বিশ্বকাপের ‘কালো ঘোড়া’ হিসেবে সম্বোধন করা হয়েছে উইজডেন ইন্ডিয়ার প্রতিবেদনে। প্রতিবেদনটিতে ‘কালো ঘোড়া’ সম্বোধনের চারটি কারণও দেখানো হয়েছে। প্রথম কারণ হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম। মেগা ইভেন্টের আগে জয়ের ধারা দলকে যোগাবে প্রেরণা। যেকোনো পরিস্থিতি থেকে ম্যাচ জেতা সম্ভব, এই আত্মবিশ্বাসও পাওয়া যায় টানা জয়ের ধারায় থাকলে।
দ্বিতীয় কারণ হিসেবে দেখা হয়েছে সাকিব আল হাসানদের সমৃদ্ধ স্পিন আক্রমণকে।
সাকিব ছাড়াও দলে আছেন মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুবর মত স্পিন অলরাউন্ডার, যারা মিডল অর্ডারে ব্যাট হাতেও দৃঢ়তা দিতে পটু। এছাড়া স্পিনার নাসুম আহমেদের সাম্প্রতিক ফর্ম বাংলাদেশের পক্ষেই কথা বলছে।
তৃতীয় কারণ হিসেবে দেখানো হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের ফর্মে ফেরাকে। বিশ্বকাপে বাংলাদেশের ‘মূল খেলোয়াড়’ হিসেবে দেখা হয়েছে মুস্তাফিজকে। সংযুক্ত আরব আমিরাতের উইকেটে মুস্তাফিজ ভীষণ কার্যকরী হয়ে উঠতে পারেন, যার প্রমাণ রাখছেন চলতি আইপিএলেও।
বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেশি দেখানো হয়েছে আরও একটি কারণে- মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব।
চাপের মুখে দলকে দারুণভাবে সামলাতে পারেন রিয়াদ। দল উপকৃত হতে পারে তার অভিজ্ঞতা ও ব্যাটিং দক্ষতায়ও। রিয়াদের অধিনায়কত্বে কোচ-সতীর্থরা খুশি বলেও উল্লেখ করা হয়েছে ঐ প্রতিবেদনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)