ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ খেলতে যে দিন দেশ ছাড়বে টাইগাররা
এ টুর্নামেন্টকে সামনে রেখে ৩ অক্টোবর দেশ ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। তার একদিন আগে থেকে নিজ বাসায় ক্রিকেটারদের কোয়ারেন্টাইন বিধি মেনে চলতে হবে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিশ্বকাপের সফরসূচি ঘোষণা করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১ অক্টোবর ক্রিকেটারদের কোয়ারেন্টাইন শুরু হওয়ার আগে জাতীয় দলের স্পন্সর ভিডিও সেশন অনুষ্ঠিত হবে। ২ অক্টোবর হবে করোনাভাইরাস পরীক্ষা, এরপরই সবাইকে ঢুকে যেতে হবে কোয়ারেন্টাইনে।
জানা গেছে, ঢাকা থেকে মাসকাটে পৌঁছে সেখানে একদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীকে। একদিনের কোয়ারেন্টাইন শেষে বাংলাদেশ দল চার দিন অনুশীলনের সুযোগ পাবে। এরপর দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবে টাইগাররা। সেখানেও একদিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এই ধাপগুলো শেষ হলে আবুধাবিতে ১২ অক্টোবর লঙ্কানদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ এবং ১৪ অক্টোবর আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। দুটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়।
ওমানে ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ মোকাবিলা করবে স্কটল্যান্ডকে। সেটাকে সামনে রেখে ১৫ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ। টাইগারদের অন্য দুই প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি। প্রথম রাউন্ডে সেরা দুই দলের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে সুপার-১২'র টিকিট। বাছাইপর্ব উতরে যেতে পারলে মূল পর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ডকে। এ ছাড়া বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গেও খেলতে হবে টাইগারদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: রুবেল হোসেন, আমিনুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ