ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তরুণদের সুযোগ দেওয়ার নাম করে ওয়ার্নার ইস্যু এড়িয়ে গেলেন কোচ
পরপর দুই ম্যাচে সুযোগ পেয়ে ব্যর্থতার পর ওয়ার্নারকে ফের বাদ দেয় সানরাইজার্স। ওয়ার্নারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও সানরাইজার্স কোট ট্রেভর বেলিস তরুণদের সুযোগ দেওয়ার নাম করেই তা এড়িয়ে যান।
মরুশহরে দুই ম্যাচে ওয়ার্নার শূন্য ও দুই রান করেন। আইপিএলের প্রথমভাগেও অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলার পর অজি তারকাকে বাদ দিয়েই মাঠে নেমেছিল নিজামের শহরের ফ্রাঞ্চাইজি। এবারের মরশুমও ব্যাটসম্যান ওয়ার্নারের জন্য একেবারেই ভাল কাটেন। আট ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১৯৫ রান, তাও ১০৭.৭৩ স্ট্রাইক রেটে। ওয়ার্নারকে বাদ দেওয়ার প্রসঙ্গে বেলিস জানান, ‘আমরা ফাইনালে কোয়ালিফাই করতে পারব না।
সেই কারণেই আমরা তরুণদের শুধু ম্যাচ নয়, মাঠ থেকে শুরু করে গোটা ব্যাপারটার অভিজ্ঞতা দিতে আগ্রহী। এই ম্যাচের জন্য আমরা এই সিদ্ধান্ত নিই। ওতো একা নয়, আরও সিনিয়র ক্রিকেটারদেরও তো আমরা হোটেলেই ছেড়ে এসেছি।’
ম্যাচের পর ওয়ার্নারের সোশ্যাল মিডিয়ায় এক মন্তব্যকে ঘিরে বাড়ে জল্পনা। অনেকেই মনে করছেন সেই মন্তব্যের মধ্যে দিয়ে ওয়ার্নার সোজাসুজি না জানালেও তিনি যে আর সানরাইজার্স জার্সি গায়ে খেলবেন না তা জানিয়ে দিয়েছেন। সত্যিই কি দলকে খেতাব জেতানো অধিনায়ককে চিরতরে ছেঁটে ফেল সানরাইজার্স ম্যানেজমেন্ট? বেলিস কিন্তু সেই বিষয়ে খোলসা করে কিছু বলছেন না, তবে এই পন্থাই পরের ম্যাচেও যে দেখা যেতে পারে, তার ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)