ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সাকিবকে একাদশে না রাখার কারণ জানালো কলকাতা
ধারনা করা হচ্ছিলো আইপিএল আরব আমিরাতের মাটিতে ফেরায় সেখানের স্লো উইকেটে সাকিবকে একাদশে দেখা যেতে পারে। তবে তা আর হয়নি। দলের চার বিদেশি কোটা পূরণ করতে গিয়ে টানা ব্যর্থ হওয়া ইয়ন মরগান কিংবা সুনিল নারাইনকে একাদশে রাখা হলেও সাকিব থাকছেন না একাদশে।
এদিকে আরব আমিরাতের মাটিতে নিজেদের দশম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন আন্দ্রে রাসেল। ফলে ধারনা করা হচ্ছিলো রাসেলের বদলি ক্রিকেটার হিসেবে একাদশে জায়গা মিলতে পারে সাকিবের। কিন্তু এই ম্যাচে রাসেলের বিকল্প হিসেবে নেয়া হয় কিউই পেস বোলিং অলরাউন্ডার টিম সাউদিকে।
শারজার স্লো উইকেটে সাকিবকে কেন নেয়া হয়নি এমন প্রশ্ন উঠে আছে দিল্লির বিপক্ষে ম্যাচের ধারাভাষ্যকারের কণ্ঠে। যে প্রশ্নের জবাব দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ার।
সাকিবের একাদশে না থাকার কারন জানাতে গিয়ে নায়ার বলেন শারজার মত ছোট মাঠে তিনজন স্পিনার নিয়ে খেলা খনিকটা ঝুঁকি থেকে যায়। তাই রাসেলের বদলি হিসেবে একজন পাকা পেসারকেই তারা বেছে নিয়েছে।
নায়েরের ভাষ্য, ‘’আমরা এটা নিয়ে কথা বলেছি। শারজা ছোট একটি মাঠ। অধিনায়কের মনে হয়েছে, তিন স্পিনার নিয়ে খেলা কঠিন হতে পারে। রাসেল না থাকায় আমাদের বাড়তি একজন পেসার নিতে হয়েছে। এজন্য সাউদিকে নেওয়া হয়েছে।‘’
কলকাতার একাদশে সাকিব না থাকলেও তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে নারাজ নাইটদের সহকারী কোচ। মূলত পাওয়ার প্লেতে বল করানোর কথা চিন্তা করেই দলে একজন বাড়তি পেসার রাখা হয়েছে এমনটাও জানান তিনি।
নায়ার আরও বলেন, ‘’সে পরীক্ষিত একজন খেলোয়াড়। এমন কন্ডিশনে সবসময় ভালো করেছে। তবে পাওয়ারপ্লের কথা মাথায় রেখে আমরা বাড়তি পেসার খেলাতে চেয়েছি।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)