ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
রাত ৮ টায় নয় আজকের ম্যাচে নতুন সময়ে মাঠে নামছে সাকিবরা
আইপিএলের এবারেরে আসরে কলকাতা নাইট রাইডার্স নিজেদের দশ ম্যাচ খেলে জয় পেয়েছে চার ম্যাচে। প্রথম দিকে সুবিধা করতে না পারলেও এই পর্বে এসে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে ভালোভাবেই।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এখন পর্যন্ত নাইটরা খেলেছে ৩ ম্যাচ। যেখানে প্রথম দুই ম্যাচেই টানা জয় তুলে নিয়েছিলো। সর্বশেষ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচেও জয়ের খুব কাছে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে তাদেরকে।
ইয়ন মরগানের নেতৃত্বাধীন দলটি এখন পর্যন্ত ছয়টি ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চার নম্বরে। তাদের নিচের সারিতে থাকা পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস কিংবা মুম্বাই ইন্ডিয়ান্সেরও সমান ৮ পয়েন্ট থাকলেও কলকাতা থেকে রানরেটের দিক থেকে খানিকটা পিছিয়ে রয়েছে তারা।
কোয়ালিফায়ার পর্ব খেলার দৌড়ে টিকে থাকতে হলে কলকাতাকে আজকের ম্যাচে অবশ্যই জিততে হবে। এই ম্যাচে জিতলে নাইটদের মোট পয়েন্ট দাঁড়াবে ১০। যেখানে সুযোগ রয়েছে সমান ৮ পয়েন্ট নিয়ে থাকা বাকি তিন দলকে ছাড়িয়ে যাওয়ার।
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে রিশাব পান্তের নেতৃত্বাধীন দল দিল্লি ক্যাপিটালসও আজকের ম্যাচে জয়ের জন্য মুখিয়ে থাকবে। ১০ ম্যাচের মধ্যে আটটিতেই জয় তুলে নেয়া দিল্লির নামের পাশে রয়েছে ১৬ পয়েন্ট। তাদের সমান ১৬ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
কলকাতার বিপক্ষে যদি দিল্লি জয় তুলে নিতে পারে তাহলে টেবিলের শীর্ষে চলে যাওয়ার পাশাপাশি কোয়ালিফায়ার পর্বও নিশ্চিত হয়ে যাবে দিল্লির জন্য।
দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)