ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইমরুল মুশফিকদের বিশাল রানের টার্গেট দিলো তামিমরা
সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন এইচপি দলের উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। তবে ৮১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে এইচপি দল। শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমন সাজঘরে ফেরেন। শহিদুল ইসলামের শিকার হওয়ার আগে তিনি করেন ৩ রান। তবে শুরুর ধাক্কা সামলে নেন তানজিদ হাসান তামিম ও মাহমুদুল হাসান জয়।
তামিম ও জয় গড়েন ১৩১ রানের জুটি। কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে জয় মাঠ ছাড়লে ভেঙে যায় এই জুটি। ভারসাম্যহীন শট খেলে নাজমুল হোসেন শান্তর তালুবন্দী হওয়ার আগে ৬২ বলে ৩৮ রান করেন জয়। ১৩৪ রানে দ্বিতীয় উইকেট হারায় এইচপি দল।
জয় ফেরার পরে আর বেশিক্ষণ মেজাজ ধরে রাখতে পারেননি তামিম, ফলে সেঞ্চুরির আশা জাগালেও আর তিন অঙ্ক স্পর্শ করা হয়নি তার। মোসাদ্দেক হোসেন সৈকতের বলে উড়িয়ে মারতে গিয়ে ৩০ গজের ভেতরেই তাইজুল ইসলামের তালুবন্দী হন তামিম। ফেরেন ৯৩ বলে ৮১ রানের ঝলমলে ইনিংসে।
তৌহিদ হৃদয় বেশিক্ষণ টিকতে পারেননি। শহিদুলের বল মিড অনে ঠেলে দিয়ে দ্রুত রান নেওয়ার সময় রানআউটের কবলে পড়েন তিনি। দুর্দান্ত এক থ্রোতে হৃদয়কে রানআউট করেন মুশফিকুর রহিম। ১৬০ রানে পড়ে চতুর্থ উইকেট।
পঞ্চম উইকেটে ৪৯ বলে ৫১ রানের জুটি গড়েন আকরব ও দীপু। শহিদুলের জায়গা দাঁড়িয়ে কাট করতে গিয়ে উইকেটরক্ষকের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন আকবর। অধিনায়কের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৮ রান।
ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ আউট হন শামীম হোসেন৷ এক ছক্কায় ১২ বলে ৮ রান করে মোসাদ্দেকের বলে সাজঘরে ফেরেন তিনি। অর্ধশতক হাঁকিয়ে রুবেলের শিকার হন দীপু। ৬৩ বলে ৫১ রান করেন তিনি।
সবকয়টি উইকেট হারিয়ে এইচপি দল সংগ্রহ করে ২৪৭ রান। অলআউট হয় ৪৮.৪ ওভারে।
সংক্ষিপ্ত স্কোর
এইচপি দল ২৪৭/১০ (৪৮.৫ ওভার)তামিম ৮১, দীপু ৫১, জয় ৩৮, আকবর ২৮, শামীম ৮, হৃদয় ৮, ইমন ৩;
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)