ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
৯৩ বলে ৮৩ তামিম ৩১ ওভার শেষে গড়ছে রান পাহাড়
হাই পারফরম্যান্স দলের হয়ে ওপেনিং করতে নামেন অনূর্ধ্ব-১৯ দলের দুই তারকা ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। এই দুই ওপেনারের জুটি অবশ্য খুব বেশি স্থায়ী হয়নি। দলীয় চার রানেই ব্যক্তিগত তিন রানে পারভেজ হোসেন ইমন সাজঘরে ফিরে যান উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে।
তবে তিন নম্বর পজিশনে নামা মাহমুদুল হাসান জয়ের সাথে মিলে দলের দলের স্কোর বড় করতে থাকেন তানজিদ হাসান তামিম। ‘এ’ দলের বোলারদের তুলোধুনো করতে থাকেন এই দুই ব্যাটসম্যান।
এই দুইজনের ১৩০ রানের মূল্যবান পার্টনারশিপ বিচ্ছিন্ন হয় ব্যক্তিগত ৩৪ রানে মাহমুদুল হাসান জয় সাজঘরে ফিরে গেলে। মাহমুদুল ফিরে গেলেও শাহাদাত হোসেন দিপুর সাথে আবারও জুটি গড়ার চেষ্টা করেন তামিম। তবে দলীয় রান ১৪৬ পর্যন্ত টেনে নিয়ে সাজঘরে ফিরে যান তামিম।
এদিন ‘এ’ দলের বিপক্ষে ৯৩ বল মোকাবেলা করে শতক থেকে ১৭ রান দূরে থেকে ব্যক্তিগত ৮৩ রানে প্যাভিলিয়নে ফিরে যান তানজিদ হাসান তামিম।
শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ৩১ ওভার শেষে হাই পারফরম্যান্স দলের সংগ্রহ৷ তিন উইকেট হারিয়ে ১৫৮ রান। ক্রিজে অপরাজিত ব্যাটসম্যান হিসেবে আছেন তৌহদ হোসেন এবং শাহাদাত হোসেন দিপু।
এক নজরে দুই দলের একাদশ
‘এ’ দলের একাদশ : মুমিনুল হক (অধিনায়ক), ইমরুল কায়েস, নাজমুল হোসেন, ইরফান শুক্কুর, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম ও রুবেল হোসেন (সুপার-সাব)।
এইচপি একাদশ : আকরব আলি (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)