ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : বিসিবির সঙ্গে যুক্ত হচ্ছেন সালাউদ্দিন
আগামী ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত হবে কোচদের এই প্রশিক্ষণ প্রোগ্রাম। এর প্রধান নির্দেশক থাকবেন সালাউদ্দিন। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছেন এ খবর।
সুজন বলেছেন, ‘হ্যাঁ! আমাদের আসন্ন লেভেল-১ কোচিং প্রোগ্রামে প্রধান নির্দেশক হিসেবে থাকবে সালাউদ্দিন। সে অনেক অভিজ্ঞ একজন কোচ। আমাদের মনে হয়েছে, সে তার অভিজ্ঞতাটা অন্য কোচদের সঙ্গে ভাগ করে নিতে পারবে।’
জেলা পর্যায় থেকে বাছাইকৃত ২৪ জন কোচ এই লেভেল-১ কোচিং প্রোগ্রামে অংশ নেবেন। এ বিষয়ে এক বিসিবি কর্মকর্তার ভাষ্য, ‘আমরা ২৪ জন কোচকে মনোনীত করবো। দেশের ভিন্ন ভিন্ন জায়গায় কোচের প্রয়োজনীয়তা মাথায় রেখে এদের আমরা বাছাই করবো।’
আরও পরিষ্কার ধারণা তিনি যোগ করেন, ‘যেমন অনেক জেলা আছে যেখানে কোনো লেভেল-১ ডিগ্রিধারী কোচ নেই। আমরা চাই সেসব জেলার খেলোয়াড়রাও যেনো লেভেল-১ কোচের অধীনের নিজেদের অনুশীলন চালিয়ে নিতে পারে।’
এর আগে ভিন্ন ভিন্ন দায়িত্ব নিয়ে ডেভ হোয়াটমোর, জেমি সিডনস ও শন উইলিয়াসনের অধীনে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন সালাউদ্দিন। এবার বোর্ডের কাজে যোগ দিচ্ছেন নতুন পরিচয়ে, অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে।
এ বিষয়ে সালাউদ্দিন বলেছেন, ‘এটি আমার জন্য অনেক বড় একটা সুযোগ। আমি এর জন্য অপেক্ষায় আছি। আমি যদি নিজের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে তাদের আরও ভালো কোচ বানাতে পারি, তাহলে এটা আমার জন্য বড় অর্জন হবে। কারণ তারা সবাই তৃণমূল পর্যায়ে কাজ করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)