ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ দলে বিশাল বড় পরিবর্তন আনলো পাকিস্তান
সাধারণ দর্শকদের মতো সাবেক ক্রিকেটাররাও করছেন দল নির্বাচনের সমালোচনা। এই তালিকায় যুক্ত হয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও।
সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে দল নিয়ে কথা বলতে গিয়ে বিরক্তি প্রকাশ করেছেন আফ্রিদি। বলেছেন, বিশ্বকাপের জন্য ঘোষিত দল দেখে বিস্মিত হয়েছেন তিনি।
আমি খুবই বিস্মিত হয়েছি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন দেখে। দলে থাকা দুই-তিনজন খেলোয়াড়কে কেন নেয়া হয়েছে সেটা এখনও বুঝতে পারছি না। এমন কী কয়েকজনকে কেন বাদ দেওয়া হয়েছে সেটাও বুঝতে পারছি না।
এদিকে আগামী ১০ অক্টোবরের মধ্যে ঘোষিত বিশ্বকাপের দলে পরিবর্তন আনতে পারবে দলগুলো চাইলে। পাকিস্তান দলে যে পরিবর্তন আসতে পারে সেটারও ইংগিত দিয়ে রেখেছেন পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।
“বিশেষ পরিস্থিতি বিবেচনায় এবং বিশেষ প্রয়োজনে দলে পরিবর্তন আনতে পার।”
শুধু দল নিয়ে নয়, বিশ্বকাপের আগে কোচিং প্যানেলেও রদবদল এসেছে। এসব নিয়েও সন্তুষ্ট নন আফ্রিদি।
হুট করে দলের দায়িত্ব নিয়ে ম্যাথু হেইডেন ও ভারনন ফিল্যান্ডার খুব বেশি প্রভাব রাখতে পারবে কী না আমার জানা নেই। মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনিস যদি পদত্যাগ করে থাকেন, তাহলে বলব দুজনে অনেক বড় ক্ষতি করে গেছেন পাকিস্তান ক্রিকেটের। আমি মনে করি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করা উচিত ছিল।
দলে পরিবর্তন আসুক বা না আসুক, অসন্তুষ্ট থাকলেও বিশ্বকাপের আসরে পাকিস্তানকে পূর্ণ সমর্থন দেবেন বলে জানিয়েছেন আফ্রিদি। এই সাবেক তারকার আশা, দীর্ঘ এক যুগ পর আবারও বিশ্বকাপ ট্রফি আসবে পাকিস্তানে।
বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ আগামী ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)