ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মুস্তাফিজের দুর্দান্ত বল ও নিজের চোখ ধাঁধানো ইনিংসের পরও ম্যাচ হেরে যা বললেন স্যামসন
এদিন রাজস্থানের হয়ে ওপেনার জিসবি জিসওয়াল খেলেন ২৩ বলে ৩৬ রানের ইনিংস। গত ম্যাচে বড় স্কোরের দেখা পাওয়া অধিনায়ক সাঞ্জু স্যামসন এই ম্যাচেও জ্বলে উঠেন। ব্যাট হাতে খেলেন ৫৭ বলে ৮২ রানের ইনিংস। শেষের দিকে মহিপাল লমরের ২৯ রানে ভর করে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ পায় ১৬৪ রানের।
জবাবে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে হায়দ্রাবাদের ওপেনার জেসন রয়। রয়ের ৬০ রানের সাথে কেন উইলিয়ামসনের অপরাজিত ৫১ ও অভিষেক শর্মার ২১ রানে ভর করে ৭ উইকেটের বড় জয় পায় হায়দ্রাবাদ। বল হাতে এদিন রাজস্থানের হয়ে ৩ ওভার ৩ বলে ২৬ রান খরচায় ১ উইকেট নেন মুস্তাফিজ।
এদিকে হায়দ্রাবাদের বিপক্ষে এমন ম্যাচ হারের পর এর কারন ব্যাখ্যা করেছেন রাজস্থান অধিনায়ক স্যামসন। তার মতে প্রথম ইনিংসে আরও অন্তত ১০ থেকে ২০ রান করতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।
স্যামসনের ভাষ্য, ‘’আমি মনে করি এটি খুবই ভালো স্কোর ছিলো। আজকের ম্যাচে উইকেট কিছুটা স্টিকি ছিলো, তারা ভালো বোলিং করেছে। আমরা অন্তত আরও ১০ থেকে ২০ রান করতে পারতাম। এই উইকেটে একবার দাঁড়াতে পারলে রান পাওয়া যাবে।‘’
‘’পাওয়ারপ্লের পর আমি মারতে চেয়েছিলাম। তবে দ্রুত উইকেট হারাতে থাকার কারনে তা করতে পারিনি। লড়াই করার জন্য এটি সম্মানজনক স্কোর ছিলো। আমার মনে হয় আমাদের ব্যাটিং এবং বোলিং দুই বিভাগ নিয়েই কাজ করতে হবে। আমাদের প্রতিটি বলই সেরা করতে হবে। আমাদের ক্রিকেট খেলার মান আরও বাড়ানো প্রয়োজন।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)