ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এসব আর চিন্তা করেন না কায়েস
ওয়ানডেতে ২০১৮-এর বছরটা বেশ ভালো কেটেছিল অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েসের। ঘরের ও বিদেশের মাটিতে মিলিয়ে ঐ বছরে ৮টি ম্যাচ খেলেন তিনি। এই ৮ ম্যাচে ৬২.২৮ গড়ে ৪৩৬ রান করেন কায়েস। তার মধ্যে ছিল দুটো সেঞ্চুরিও। জিম্বাবুয়ে সিরিজে তো রেকর্ড পরিমাণ রানও করেছিলেন।
তবে পরের সিরিজে- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ভালো করতে না পারায় ওয়ানডে দল থেকে বাদ পড়েন তিনি। তারপর আর এই ফরম্যাটে সুযোগ হয়নি তার। বিভিন্ন সাক্ষাৎকারে দল থেকে কেন বাদ পড়েছেন সেটির কারণ জানেন না বললেও, এখন আর এসব নিয়ে আফসোস করেন না এই অভিজ্ঞ ওপেনার। পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের কাজটা আগে করতে চান তিনি। বিডিক্রিকটাইমের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“দেখুন, আমি আসলে এভাবে চিন্তা করি না। কারণ আমি একজন পেশাদার ক্রিকেটার, সেভাবেই চিন্তা করে ক্রিকেট খেলতে চাই। যেখানেই খেলি না কেন ভালো পারফর্ম করতে চাই, বাকিটা পরের বিষয়। যদি আমি ভালো খেলতে থাকি অবশ্যই একটা সুযোগ আসতেও পারে। আমি আসলে এসব নিয়ে এখন আর চিন্তা করি না যে কেন সুযোগ পাচ্ছি না বা আমাকে কেন নেওয়া হচ্ছে না।”
তিনি আরও যোগ করেন, “আমি আমার কাজটা আগে করার চেষ্টা করি। যেহেতু অনেকদিন আমরা ঐভাবে ক্রিকেট খেলতে পারিনি। আগের মতো সিচুয়েশন আর নেই। করোনার পর থেকে সবকিছু পরিবর্তন হয়েছে। যে কারণে যথেষ্ট ক্রিকেট আমরা খেলতে পারছি না।”
করোনার কারণে জাতীয় লিগ পুরোটা শেষ না হতেই বন্ধ করে দেওয়া হয়। তবে সামনে আবারো শুরু হচ্ছে এই এনসিএল। এছাড়াও বিপিএল আয়োজনেরও একটা ইঙ্গিত দেওয়া হয়েছে বিসিবি থেকে। ইমরুলের লক্ষ্য এনসিএলে ভালো করে আবারো জাতীয় দলের দরজায় কড়া নাড়ানো।
“আমার কাছে মনে হয় যেহেতু জাতীয় লিগ শুরু হচ্ছে, আবার যদি বিপিএল শুরু হয় তাহলে আমার জন্য অনেক বড় সুযোগ থাকবে, সেখানে ভালো করে ন্যাশনাল টিমের জন্য নক করার।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)