ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
হাটু থেকে ঝড়ছে রক্ত, সেটা নিয়েই দুর্দান্ত ক্যাচ ধরলেন ডুপ্লেসি, ভিডিওসহ
শনিবার মোস্তাফিজদের রাজস্থানকে হারিয়ে চেন্নাইকে হটিয়ে শীর্ষে উঠে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কয়েক ঘণ্টার ব্যবধানে ফের শীর্ষস্থান হারাল দিল্লি। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ওপেনার ফাফ ডু প্লেসিস এমনিতেই দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য ক্রিকেটবিশ্বে পরিচিত।
এবার আইপিএল- এ কেকেআরের বিরুদ্ধে ম্যাচে তিনি হাঁটুর চোটের পরেও বাউন্ডারিতে ইয়ন মরগানের একটি দুর্দান্ত ক্যাচ ধরেছেন। সেই সময় তাঁর হাঁটু থেকে রক্ত ঝরছিল। এর পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাঁর ক্যাচের প্রশংসা করতে শুরু করেন। কেকেআরের ইনিংসের তৃতীয় ওভারে দীপক চাহারের বলে ওপেনার ভেঙ্কটেশ আইয়ার শট খেলার চেষ্টা করেন। বল ব্যাটে লেগে মিড অন -এর দিকে চলে যায়। ফাফ ডু প্লেসি ডাইভ দেন।
কিন্তু বল তার থেকে অনেকটাই দূরে ছিল। তখনই তাঁর হাঁটুতে আঘাত লাগে। এর পরও ফিল্ডিংয়ের সময় ডু প্লেসির হাঁটু থেকে রক্ত ঝড়তে থাকে। ১০ নম্বর ওভারের প্রথম বলে মিড-অনে কেকেআর অধিনায়ক ইয়ন মরগানের একটি দুর্দান্ত ক্যাচ নেন ডু্প্লেসি। মরগ্যান এদিন মাত্র ৮ রান করেন।
দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি এবার টি -টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি। আইপিএল ২০২১ -এর দ্বিতীয় পর্বের দুটি ম্যাচেও তিনি আহামরি পারফর্ম করতে পারেননি। কিন্তু গোটা মরশুমের কথা বললে তিনি ৯ ম্যাচে ৫০ গড়ে ৩৫১ রান করেছেন। তার মধ্যে রয়েছে চারটি অর্ধশতক। অপরাজিত ৯৫ রানের সেরা স্কোর করেছে তাঁর নামের পাশে। তিনি এখন পর্যন্ত ৩১ টি চার ও ১৫ টি ছক্কা হাঁকিয়েছেন। গত মরশুমে সিএসকে ভাল পারফর্ম করতে পারেনি। কিন্তু ফাফ ডু প্লেসি সেবারও ভাল খেলেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)