ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আশরাফুল সাব্বির ইমরুলদের খেলার সুযোগ করে দিলো বিসিবি
গত মার্চে জৈব সুরক্ষা বলয়ে জাতীয় লিগ শুরু করলেও বলয়ের ভেতরে করোনা ছড়িয়ে পড়ায় এপ্রিলের শুরুতে লিগ স্থগিত করতে বাধ্য হয় বোর্ড। স্থগিতাদেশ পাওয়া সেই অসমাপ্ত লিগকে পেছনে রেখেই শুরু হচ্ছে নতুন লিগ।
দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলেও সংক্রমণ বাড়লে গুরুত্বপূর্ণ এই লিগ যেন বন্ধ করতে না হয় এজন্য মাত্র দুইটি ভেন্যুতে এনসিএল আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
করোনার কারণে লিগ বন্ধ হয়ে যাওয়ায় খেলার সযোগ থেকে বঞ্চিত হয় বাংলাদেশের অবহেলিত ক্রিকেটাররা। নতুন লিগ চালু হলে খেলার মধ্যে থাকার বড় সুযোগ পাবে আশরাফুল, সাব্বির ও ইমরুলদের মত প্রতিভাবান ক্রিকেটাররা। নির্বাচক হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে জানান মাত্র দুইটি ভেন্যুতে খেলা আয়োজনের এই পরিকল্পনার কারণ।
তিনি বলেন, ‘এনসিএল শুরুর পর বন্ধ হয়ে যাওয়ার পেছনে বড় কারণ ছিল ভ্রমণ। আমাদের অনেক ভ্রমণ করতে হয়েছে। আমরা তো চাই হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে যেন খেলতে পারি, সবাই সবার বিভাগে খেলুক।
হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলার আদর্শ পরিস্থিতিও হয়। কিন্তু এখনও করোনার সাথে আমাদের লড়াই করতে হচ্ছে। এজন্য ভ্রমণ একটু ঝুঁকিপূর্ণ।’
জাতীয় লিগে দুই স্তরে খেলা হয়। ভেন্যুর ক্ষেত্রেও আটটি দলকে দুই ভাগে ভাগ করা হবে। তাই খেলা শুরুর পর জৈব সুরক্ষা বলয় নিয়ে ভ্রমণ বা স্থানান্তরের ঝামেলা নেই।
বাশার বলেন, ‘গতবার ভ্রমণের কারণেই বন্ধ করে দিতে হয়েছে। এখন পর্যন্ত যতদূর জানি দুইটি ভেন্যুতে খেলা হবে। একটা কক্সবাজার, একটা সিলেট।
চার দল করে ভাগ করে দুইটা গ্রুপ হবে। দুই গ্রুপ দুই পাশে খেলবে। ভেন্যু পরিবর্তন হতে পারে, তবে সম্ভাবনা কম।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)