ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিসিবির পরিচালক পদে লড়বেন যারা
এদিক, সাবেক ক্রিকেটার ও সংস্থা ক্যাটাগরিতে এক পরিচালক পদে খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। প্রার্থীদের আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন বিদায়ী কমিটির সভাপতি নাজমুল হাসান। তবে মনোননয়পত্র সংগ্রহের দিনে জমজমাট বিসিবি কার্যালয়। উৎসবের আমেজ প্রার্থীদের মধ্যে।
বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার ১০ পরিচালক পদের ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন- চট্টগ্রামের আ জ ম নাছির ও আকরাম খান। খুলনার কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল। সিলেটের শফিউল আলম নাদেল, বরিশালের আলমগীর আলো ও রংপুরের আনোয়ারুল ইসলাম।
এই ক্যাটাগরিতে নির্বাচনে হবে ৩ পরিচালক পদে। ঢাকা বিভাগের দুই পদের জন্য প্রার্থী ৪ জন। নাইমুর রহমান দুর্জয়, তানভীর আহমেদ টিটু, সৈয়দ আশফাকুল ইসলাম ও খালিদ হোসেন। রাজশাহীর এক পরিচালক পদে জন্য লড়বেন খালেদ মাসুদ পাইলট ও সাইফুল ইসলাম স্বপন।
অপর দিকে ঢাকার ক্লাব কোটার ১২ পরিচালক পদে গতবার প্রতিদ্বন্দ্বিতা না হলেও এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৭ জন। এর মধ্যে নাজমুল হাসান পাপনসহ বিদায়ী কমিটির ৮ জন। বাকি ৯ জনের মধ্যে একজন প্রয়াত আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহা। ক্যাসিনোকাণ্ডে নাম আসা লোকমান হোসেন ভুইয়ার জায়গায় মোহামেডান থেকে কাউন্সিলর হওয়া মাসুদুজ্জামান। আছেন সংগঠক ওবেদ নিজাম ও ইফতেখার রহমান মিঠু।
নির্বাচনে চমক বলতে ক্যাটাগরি ৩ এর এক পরিচালক পদে। গেলোবার বিনা ভোটে উতরে গেলেও এবার খালেদ মাহমুদ সুজনকে চ্যালেঞ্জ করেছেন নাজমুল আবেদীন ফাহিম। দু জনই নানারকম প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচন নিয়ে নতুনদের মধ্যে আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন বিদায়ী কমিটির সভাপতি নাজমুল হাসান পাপন।
প্রসঙ্গত, আগামী সোমবার (২৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের দিন। এরপর বৃহস্পতিবার চূড়ান্ত প্রাথী তালিকা প্রকাশ করবে কমিশন। ২৫ পরিচালকের ২ জনকে মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ। সে ২ জন হচ্ছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)