ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নাঠকীয়ভাবে শেষ হলো রাজস্থান ও দিল্লির মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
আবুধাবিতে দিল্লী নিজেদের ১০ম এবং রাজস্থান নিজেদের ৯ম ম্যাচ খেলতে নেমেছিল। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান জড়ো করে দিল্লী। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন শ্রেয়াস আইয়ার। এছাড়া শিমরন হেটমেয়ার ২৮ ও অধিনায়ক রিশভ পান্ট ২৪ রান করেন।
বল হাতে এদিনও ইনিংসের সূচনা করেছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান, যথারীতি ছিলেন দুর্দান্ত। ৪ ওভার বল করে হজম করতে হয়নি কোনো বাউন্ডারি। ২২ রানের খরচায় শিকার করেন দুটি উইকেট। চেতন সাকারিয়াও জোড়া উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৬ রানের মধ্যে দুই ওপেনার লিয়াম লিভিংস্টোন ও যশস্বী জাইসওয়ালকে হারিয়ে ফেলে রাজস্থান। স্যাঞ্জু স্যামসন এক প্রান্ত আগলে রাখলেও ১৭ রানে বিদায় নেন ডেভিড মিলার। এরপর বিপর্যয় সামলাতে স্যামসন ও মহিপাল লোমরোর দুজনই সাবধানী ব্যাটিং শুরু করেন।
স্যামসন সেট হওয়ার পর মারমুখী হওয়ার চেষ্টা করলেও লোমরোর ২৪ বলে ১৯ রান করে বিদায় নেন। রিয়ান পরাগ ৭ বলে ২ ও রাহুল তেভাটিয়া ১৫ বলে ৯ রান করেন। এতেই কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে রাজস্থান।
শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে রাজস্থান জড়ো করে মাত্র ১২১ রান। স্যামসন ৫৩ বল মোকাবেলা করে ৮টি চার ও ১টি ছক্কায় ৭০ রান করে অপরাজিত থাকেন। দিল্লীর পক্ষে অ্যানরিখ নরকিয়া শিকার করেন দুটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
টস : রাজস্থান রয়্যালস
দিল্লী ক্যাপিটালস : ১৫৪/৬ (২০ ওভার)আইয়ার ৪৩, হেটমেয়ার ২৮, পান্ট ২৪মুস্তাফিজ ২২/২, সাকারিয়া ৩৩/২
রাজস্থান রয়্যালস : ১২১/৬ (২০ ওভার)স্যামসন ৭০*, লোমরোর ১৯নরকিয়া ১৮/২, অশ্বিন ২০/১
ফল : দিল্লী ক্যাপিটালস ৩৩ রানে জয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)