ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কঠিন সিদ্ধান্ত: যে দেশ গুলোতে আর 'হোম সিরিজ' খেলবে না পাকিস্তান
এর আগে ১০ বছর সংযুক্ত আরব আমিরাতের মাঠগুলোকে 'হোম ভেন্যু' বানিয়ে খেলেছে পাকিস্তান। সম্প্রতি নিউজিল্যান্ড দল নাটকীয়ভাবে পাকিস্তান সফর বাতিল করায় দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিয়ে ফের শঙ্কার সৃষ্টি হয়েছে।
সফর বাতিল করায় নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের ওপর ক্ষেপেছে পিসিবি। এটা পাকিস্তানের বিরুদ্ধে 'ওয়েস্টার্ন ব্লক' এর ষড়যন্ত্র হিসেবে দেখছেন পিসিবি প্রধান রমিজ রাজা। আবার কেউ কেউ এর পেছনে ভারতের ষড়যন্ত্রও খুঁজে পেয়েছেন।
এতদিন বিভিন্ন বোর্ডের অনুরোধ বিবেচনা করে হোম সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি হতো পাকিস্তান। কিন্তু এখন থেকে আর এমন কিছুতে রাজি হবে না তারা। কোনো দল আসুক-না আসুক, পাকিস্তানের মাটিতেই হোম সিরিজ আয়োজন করবে পিসিবি।
ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন হবে কিনা- এমন প্রশ্নে আজ শনিবার পিসিবির এক কর্মকর্তা বলেন, 'এখন এসব আলোচনা চিন্তারও বাইরে। কারণ, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখন স্বাভাবিক এবং যেকোনো আন্তর্জাতিক দলকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।
তাই আমরা আর নিরপেক্ষ ভেন্যুতে খেলব না। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে আলোচনা হয়েছে। সেটা (সিরিজ) না হওয়ায় পরে জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাই আমাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)