ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিসিবি নির্বাচনের বাকী আর মাত্র কয়েকদিন এর আগেই নতুন সিদ্ধান্ত নিলেন ফাহিম
শনিবার (২৫ সেপ্টেম্বর) রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিসিবি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন বিকেএসপি কোচ ফাহিম। এ সময় তিনি জানান, সুজনের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। নির্বাচনে ক্যাটাগরি-৩ থেকে সুজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাহিম।
এই ক্যাটাগরিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেট, বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড, বিকেএসপি, কোয়াব ও আম্পায়ার্স বোর্ডের কাউন্সিলররা নির্বাচন করতে পারেন। ফাহিম বলেন, ‘আমাকে দেখে কেউ অযোগ্য ভাববে না এটা আমি নিশ্চিত। আমি যদি বিজয়ী হতে না-ও পারি, কোনো যোগ্য লোক আসে, এতে সবাই কিছুটা হলেও খুশি হবে।
আমাকে দেখে ভবিষ্যতে আরেকজন এখানে আসতে পারে।’ ‘আমি জেনেই দাঁড়াচ্ছি সুজন একজন শক্ত প্রতিদ্বন্দ্বী। আমাকে জিততেই হবে তা না কিন্তু। তবে আমি জিততেও পারি। আমি জানি ও ফেভারিট। সবাই হয়ত তাই বলবে। আমার মনে হয় এই জায়গায় আমারও যোগ্যতা আছে এবং অনেক কিছু দেওয়ার।’
সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ডে নতুন প্রতিনিধিদের দেখার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। ফাহিম মনে করছেন, তার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সেই পথ সুগম হল। ফাহিম জানান, ‘সভাপতি কয়েকদিন আগেই বলেছিলেন, তিনি নতুন মুখ দেখতে চান, নতুন ধারণা চিন্তাভাবনা চান। আমি সুযোগ পেলে নতুন ভাবনা নিয়ে আসতে পারব।
আমি আসলে টেবিলে নতুন কিছু দিতে পারব যা বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজে লাগবে।’ আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় শুরু হবে ভোটগ্রহণ, শেষ হবে বিকাল ৫টায়। ভোট গণনা শেষে এদিনই প্রকাশ করা হবে প্রাথমিক ফলাফল। বিসিবি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে পরদিন, ৭ অক্টোবর বিকাল ৩টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)