ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

বাইরের ক্রিকেটারদের শর্ট খেলার সমর্থ দিন দিন বাড়ছে আর আমাদের কমছে : লিটন

২০২১ সেপ্টেম্বর ২৪ ২৩:১২:৪৫

বাইরের ক্রিকেটারদের শর্ট খেলার সমর্থ দিন দিন বাড়ছে আর আমাদের কমছে : লিটন

মিরপুরের উইকেটে খেলে ব্যাটসম্যানদের মধ্যে যে আড়ষ্টতা তৈরি হচ্ছে, সেটা নিয়ে বিশ্বকাপে ধারাবাহিকভাবে রান করা সম্ভব কিনা এমন এক প্রশ্নের জবাবে লিটন বলেন, মিরপুরের উইকেট সব সময়ই চ্যালেঞ্জিং। এখন ওয়ানডে ক্রিকেটে কোনো জায়গায় তিন শ’র নিচে রান হয় না। যে তিন শ’র নিচে রান করে সেই দল হারে। একমাত্র দেশ বাংলাদেশ, একমাত্র ভেন্যু মিরপুর, যেখানে আপনি ২৪০-২৫০ রান করলেও প্রতিযোগিতায় থাকেন। এমনকি জিতেও যেতে পারেন।

এখানে ব্যাটসম্যানরা অনেক শট খেলতে পারে না। খেলতে হয় ধৈর্য নিয়ে। আপনি ভালো উইকেটে খেললে শট খেলার সামর্থ্য দিন দিন বাড়বে। এখানে তো আমাদের শট সীমিত। আমাদের ও বাইরের দেশের ক্রিকেটারদের মধ্যে পার্থক্য এটাই। তাঁরা দিন দিন শট খেলার সামর্থ্য বাড়াচ্ছে। আর আমাদের কমছে। ওরা যেমন আত্মবিশ্বাস নিয়ে শট খেলে, আমরা ওই সব খেলতে গেলে থাকি দ্বিধাদ্বন্দ্বে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ