ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপের এক মাস আগেই তারকা ক্রিকেটারকে হারাল ভারত
বিগত কয়েক বছর ধরে আইপিএলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও নিজেদের সামর্থের জানান দিয়েছেন হার্দিক। ব্যাট হাতে ফিনিশারের ভূমিকা পালনের পাশাপাশি বোলিংয়েও ব্রেক থ্রু এনে দেওয়ার সামর্থ্য রয়েছে তার। এবারের বিশ্বকাপ দলে ভারতের একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পরপরই দেশটিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই ভেন্যুতে খেলা হওয়ায় বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আইপিএল দিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।
তাই হার্দিক এখনো ম্যাচ খেলে নিজেকে ঝালিয়ে নিতে না পারায় বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিরাট কোহলির দলের জন্য। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগে অনুশীলনের সময় চোটে পড়েছিলেন হার্দিক। এরপর অবশ্য জানানো হয়েছিল তার চোট গুরুতর কিছু নয়।
তবুও সর্তকর্তা হিসেবে শতভাগ ফিট হয়ে ওঠার আগে তাকে না খেলাতে অনুরোধ করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। অবশ্য হার্দিকের চোটের ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন মুম্বাইয়ের বোলিং কোচ শেন বন্ড। তিনি জানিয়েছেন, খুব দ্রুতই মাঠে নামার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠবেন হার্দিক।
ভারত দলের প্রত্যাশা অনুযায়ী ২৭ বছর বয়সী এই ক্রিকেটারকে মেডিকেল টিমের সদস্যরা পর্যবেক্ষণে রেখেছেন। গত শ্রীলঙ্কা সফরে শিখর ধাওয়ানের অধীনে ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন হার্দিক। সেই সফরে অনেকটাই অনুজ্জ্বল ছিলেন তিনি। বোলিংয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ২৯ রান করেছিলেন এই অলরাউন্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)