ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রশিদ খান না মুস্তাফিজ আইপিএলের সেরা অবস্থানে যে ক্রিকেটার

২০২১ সেপ্টেম্বর ২৪ ১৭:৫৯:১৭

রশিদ খান না মুস্তাফিজ আইপিএলের সেরা অবস্থানে যে ক্রিকেটার

শেষ ২ ওভারে পাঞ্জাবের কিংসের দরকার ছিল মাত্র ৮ রান। ক্রিজে দুই সেট ব্যাটার পুরান-মার্করাম সহ হাতে ছিল ৮ উইকেট। ১৯তম ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বলে দুটি ‘ডট বল’ আর বাকি চার বলে চারটি সিঙ্গেলে মাত্র ৪ রান দিলেন মুস্তাফিজ।

এরপর শেষ ওভারে তরুণ কার্তিক তিয়াগির অনবদ্য বোলিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ২ রানের অবিশ্বাস্য জয় পেয়েছে রাজস্থান।

নিজের শেষ ওভারে ২টি ‘ডট বল’ সহ পাঞ্জাবের বিপক্ষে মোট ৭টি ডট বল করেছেন মুস্তাফিজ।

আর তাতেই চলমান আইপিএলে বিদেশি বোলারদের মধ্যে সর্বাধিক ডট বল দেওয়া সেরা ২ বোলারের মধ্যে ঢুকে গেলেন মুস্তাফিজ। এই আসরে এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচে সর্বমোট ৭০টি ‘ডট বল’ করেছেন এই ‘কাটার মাস্টার’।

রাজস্থান রয়্যালসের আর কোনো বোলারই মুস্তাফিজের চেয়ে বেশি ‘ডট বল’ করতে পারেনি।

রাজস্থান রয়্যালসের বোলারদের মধ্যে সর্বোচ্চ ডট বল: মুস্তাফিজুর রহমান : ৭০টি, ক্রিস মরিস : ৬৮টি, চেতন সাকারিয়া : ৫৫টি, জয়দেব উনাদকাট : ৪০টি, রাহুল তেওয়াতিয়া : ২৮টি

চলমান আইপিএলে বিদেশি বোলারদের মধ্যে সর্বাধিক ডট বল: ট্রেন্ট বোল্ট : ৮৬টি মুস্তাফিজুর, রহমান : ৭০টি, ক্রিস মরিস : ৬৮টি, স্যাম কারান : ৬৭টি, কাইল জেমিসন : ৬৭টি, রশিদ খান : ৬৬টি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত