ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ম্যাচ জিতেও বড় জরিমানা গুণতে হচ্ছে সাকিবের কলকাতার
স্লো ওভার রেটের কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে অধিনায়ক ইয়ন মরগ্যানকে। একইসঙ্গে একাদশে থাকা বাকিদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। তবে এই ম্যাচে দলে না থাকায় জরিমানা গুণতে হচ্ছে না সাকিব আল হাসানের।
গতকাল বৃহস্পতিবার আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে রোহিত শর্মার দলকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে কলকাতা। গেল আসরের শিরোপাজয়ীদের ছুড়ে দেওয়া ১৫৬ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেল ২৯ বল হাতে রেখেই। তবে দলের বড় জয়েও স্বস্তি মেলেনি খুব একটা।
আইপিএলের নীতিমালা অনুযায়ী, স্লো ওভার রেটের জন্য এক ম্যাচে অধিনায়কের জরিমানা করা হয় ১২ লাখ রুপি। তবে মরগ্যানের ক্ষেত্রে সেটি হয়েছে দ্বিগুণ। অবশ্য এর কারণ হচ্ছে চলতি আসরে এর আগেও একবার জরিমানার মুখে পড়েছিল কলকাতা। একই ঘটনা দ্বিতীয়বার হওয়ায় জরিমানার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে।
টি-টোয়েন্টি ক্রিকেটে নির্ধারিত ২০ ওভারের জন্য ইনিংসের মাঝে দুই বিরতিসহ মোট ৯০ মিনিট সময় বেঁধে দেন ম্যাচ রেফারি। এর বাইরে আরও ৫ থেকে ৭ মিনিট পর্যন্ত সময় বাড়িয়ে নিলে আপত্তি করেন না রেফারি। কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২০ ওভার শেষ করতে কলকাতার সময় নিয়েছে বাড়তি ২৫ মিনিট, অর্থাৎ ম্যাচ শেষ করতে সময় লেগেছে প্রায় ১১৫ মিনিট। যার কারণে বড় জরিমানা গুণতে হচ্ছে তাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)