ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
১ লাফে ৪ নাম্বার স্থানে, বাকি ৫ ম্যাচে কয়টি জিতলে প্লে অফে কলকাতা দেখেনিন
প্রথম ম্যাচে জয়ের পর টানা দ্বিতীয় ম্যাচেও দাপটের সাথে জিতেছে মরগানের দল। এবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে নাইট রাইডার্স।
আবু ধাবিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। ওপেনিংয়ে ভাল সূচনা এনে দেন রোহিত ও ডিকক।
৭৮ রানের জুটির পর ৩০ বলে ৩৩ করে ফেরেন রোহিত। ডি কক করেন ৪২ বলে ৫৪ রান। এরপর পোলার্ড ১৫ বলে ২১ করে রান আউট হয়ে ফিরলে থেমে যায় রানের গতি।
রান তাড়া করতে নেমে এদিনও ঝড়ো সূচনা করেন নাইট দুই ওপেনার শুভমান ও ভেনকটেশ আইয়ার। ৩ ওভারেই ৪০ রানের জুটির পর বুমরাহর বলে বোল্ড হয়ে ১৩ রানে ফেরেন গিল।
এরপর ত্রিপাঠিকে নিয়ে বড় জুটি গড়েন আইয়ার। আগের ম্যাচে অল্পের জন্য ফিফটি না আসলেও এবার তুলে নেন ফিফটি। তবে কিছুক্ষণ বাদেই ৩০ বলে ৫৩ রান করে ফেরেন তিনি।
অধিনায়ক মরগান ৭ রানে ফিরলেও বাকি পথটা একাই পাড়ি দেন ত্রিপাঠি। ৪২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
এই জয়ে দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের সেরা চারে উঠে এসেছে কলকাতা। ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে এসেছে তারা।
অন্যদিকে টানা দুই হারে টেবিলের ৬ নম্বরে চলে গেছে মুম্বাই। পাঁচে অবস্থান করছে রাজস্থান। টেবিলের শীর্ষে আছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএলে জন্য বলা হয়ে থাকে কোন দল ১৬ পয়েন্ট পেলে প্লে-অফ খেলা প্রায় নিশ্চিত হয়ে যায়।
তাই কলকাতা যদি বাকি ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয়লাভ করতে পারে তাহলে প্লে-অফ নিশ্চিত করতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)