ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দেড়ঘন্টার পথ প্রায় ১২ ঘন্টায় পাড়ি দিয়ে নেপাল যাচ্ছেন তামিম
সময়ের হিসাবে নেপাল থেকে বাংলাদেশের বিমান পথের দূরত্ব দেড় ঘণ্টা হলেও তামিমকে যেতে হবে অন্য পথে, যার জন্য খরচ হবে প্রায় ১২ ঘণ্টা। নেপালের ফ্লাইট না থাকায় তামিমকে প্রথমে যেতে হবে কাতারে, সেই উদ্দেশে রওয়ানা হয়েছেন ভোর চারটায়। কাতারে পৌঁছে সেখান থেকে ধরবেন নেপালের বিমান।
ইপিএলে তামিম খেলবেন ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ দিয়ে তামিম বিরতি কাটিয়ে ফিরবেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।
আসরে তামিমের দলের প্রথম ম্যাচ ২৬ সেপ্টেম্বর, পোখারা রাইনোসের বিপক্ষে। ২৭ সেপ্টেম্বর চিতওয়ান টাইগার্স, ২৯ সেপ্টেম্বর বিরাটনগর ওয়ারিয়র্স, ২ অক্টোবর কাঠমান্ডু কিংস ইলেভেন ও ৪ অক্টোবর ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে খেলবে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স।
গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর বিশ্রামে যান তামিম। হাঁটুর চোট কাটিয়ে উঠতে তামিমের প্রয়োজন ছিল ৮ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া। স্বভাবতই তাকে নিয়েই বিশ্বকাপ পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ।
তবে চলতি মাসের শুরুতে সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান তামিম। ২০২০ সালের মার্চে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা তামিম টি-টোয়েন্টি দলের বর্তমান টপ অর্ডারের প্রতি আস্থা প্রকাশ করে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)