ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : অবশেষে জানা গেলো নিউজিল্যান্ডকে হুমকি দেওয়া সেই ব্যক্তির পরিচয়
যদিও পাকিস্তানের ভাবমূর্তি ন’ষ্ট করা ও পরবর্তীকালে ইংলিশদের সফর বাতিলে প্রভাবক হিসেবে কাজ করেছে এই ইমেইল।
ভারত-পাকিস্তান দ্ব’ন্দ্ব আর নতুন কি! তবে এই দুই দেশের একে অপরকে অ’স্বস্তিতে ফেলার অভিনব কায়দা থ্রিলার চলচ্চিত্রকেও হার মানায়। এবার তেমনি আরেক অভিযোগ নিয়ে হাজির পাকিস্তান সরকারের তথ্যমন্ত্রী। সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে ইংল্যান্ড সফর বাতিল করার পেছনেও ভারতের কারসাজী আছে বলে অভিযোগ তুলেছেন ফাওয়াদ চৌধুরী।
ক’দিন আগেই বহুজাতিক গোয়েন্দা সংস্থা ফাইভ আইসের দেওয়া তথ্যের ভিত্তিতে টসের আগ মুহূর্তে সফর বাতিলের ঘোষণা দেয় নিউজিল্যান্ড। তবে বাতিলের সিদ্ধান্তের কারণ না হলেও কিউইদের কাছে এসেছিল একটা ইমেইল। মেইলটা নিজেই পড়ে শুনিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী।
ফাওয়াদ চৌধুরী বলেন, নিউজিল্যান্ডের সম্মানিত ক্রিকেটারবৃন্দ, আপনারা পাকিস্তানে গিয়ে ভুল করেছেন। এখন দেখবেন আপনারা কি ভোগ করেন। আপনারা আর কোথাও যেতে পারবেন না। হোটেল থেকে এয়ারপোর্ট সব জায়গায় বো’মা রাখা হবে। আমার লোকেরা আপনাদের মাফ করবে না। তারা আসছে। পাকিস্তান জিন্দাবাদ।
প্রযুক্তি ব্যবহার করে এই মেইল অ্যাকাউন্টের মালিকের নামও জেনেছে পাকিস্তানের মন্ত্রণালয়। জানা গেছে, কোথায় থেকে পাঠানো হয়েছে বার্তা। যে ডিভাইস ব্যবহার করা হয়েছে সেটাও নাকি ভারতের। পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে এই ইমেইল অ্যাকাউন্টটি ভারতের।
মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের ওই ব্যক্তির নাম ওম প্রকাশ মিশ্র। যার মানে এর সঙ্গে ভারত জড়িত। যেই ডিভাইস ব্যবহার করে মেইল পাঠানো হয়েছে সেটাও ওই ব্যক্তির। তবে তারিখ এবং সময় দেখে নিশ্চিত হওয়া গেছে যে নিউজিল্যান্ডের সিরিজ বাতিলের সিদ্ধান্তের সঙ্গে এটা জড়িত নয়।
যদিও পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করে নিউজিল্যান্ডের সিদ্ধান্তকে সাপোর্ট দেওয়া আর অন্য দেশের সফর বাতিলে এটা অনুঘটক হিসেবে কাজ করেছে। পাকিস্তানের এই অভিযোগের কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া জানায়নি ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ