ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মুম্বাইকে পরাজিত করে পয়েন্ট টেবিলের যত নাম্বারে উঠে এলো কলকাতা
মুম্বাই ইন্ডিয়ানসের দেয়া ১৫৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিল কলকাতা। শুভমান গিল ৯ বলে ১৩ করে ফিরলেও মুম্বাই বোলারদের ওপর রীতিমত স্টিম রোলার চালান ভেঙ্কটেশ আয়ার ও রাহুল ত্রিপাঠি। দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৮৮ রানের বিধ্বংসী জুটি গড়েন তারা। আয়ার ৩০ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৩ রানে ফিরলেও থামেনি ত্রিপাথির তাণ্ডব। ৩৮ বলে ৭ চার আর ৩ ছক্কায় শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থাকেন কলকাতার এই ব্যাটসম্যান।
এর আগে আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় মুম্বাই। রোহিত শর্মা ও কুইন্টন ডি কক ৫৬ বলের উদ্বোধনী জুটিতে তুলে দেন ৭৮ রান। ৩০ বলে ৩৩ করে সুনিল নারিনকে বিগ হিট নিতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন মুম্বাই অধিনায়ক। অন্যদিকে, ৪২ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৫ রান করেন ডি কক। এরপরই রানের গতি কমতে থাকে মুম্বাইয়ের।
কলকাতার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ফার্গুসন। ৪ ওভারে ২৭ রানে ২টি উইকেট নেন কিউই এই পেসার। ২টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণাও, তবে খরচ করেছেন ৪৩। এছাড়া সুনিল নারিন ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে শিকার করেন একটি উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)