ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আইপিএলে দল বাড়লে কপাল খুলতে পারে ৫ বিদেশি ক্রিকেটারের
৮ দলের আইপিএল পরবর্তী আসর থেকে হবে ১০ দলের। কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে কোন দুটি দল নতুন করে অংশ গ্রহন করবে পরবর্তী আসরে। দল বাড়লে বিদেশি প্লেয়ারদের চাহিদাও বাড়বে। তাই আজ দেখে নেয়া যাক যে ৫ জন বিদেশি প্লেয়ারদের প্রতি নতুন দলগুলো আগ্রহ দেখাতে পারে বেশি।
ক্রিস লিন-: অস্ট্রেলিয়ান এই মারকুটে ওপেনার কলকাতার হয়ে খেলেছিলেন ৭ বছর ধরে। তারপর যোগ দেন মুম্বাই ইন্ডিয়ানে সেখানে খুব বেশি ভালো করতে না পারায় দল থেকে বাদ পড়েন। গত দুই বছর ধরে কোন ফ্রেঞ্চাইজি তাকে নেয়ার আগ্রহ দেখায় নি। তবে নতুন ফ্রেঞ্চাইজি আসলে তারা অবশ্যই ওপেনার হিসেবে এই মারকুটে ব্যাটসম্যানকে নিজেদের দলে ভেড়াতে চাইবে।
অ্যারন ফ্রিঞ্চ -: ২০২১ সালে নিলামে কোন দল পান নি অস্ট্রেলিয়ান অধিনায়ক। অস্ট্রেলিয়ান এই বিস্ফোরক ওপেনারের আইপিএলে প্রায় সব কয়টি দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। আইপিএলে ৮ টি ফ্রেঞ্চাইজির হয়ে খেলেছেন ফ্রিঞ্চ কিন্তু কোথাও নিজেকে স্থায়ী করতে পারেন নি। নতুন দলগুলো তাদের টপ অর্ডারকে সমৃদ্ধ করতে এবং অধিনায়ক হিসেবে বিবেচনা করতে পারেন এই অস্ট্রেলিয়ানকে।
মুশফিকুর রহিম-: বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন মুশফিকুর রহিম। অনেকবার আইপিএলের নিলামে নাম দিলেও কোন ফ্রেঞ্চাইজি আগ্রহ দেখায়নি তার প্রতি। তবে নতুন ফ্রেঞ্চাইজিগুলো মুশফিকুর রহিম কে দলে ভেড়াতে পারে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে।
জো রুট-: ইংল্যান্ডের ট্যাস্ট দলের অধিনায়ক এখন পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ পান নি। লংগার ফরম্যাটে কার্যকারী হলেও শর্টার ফরম্যাটে খুব বেশি কর্যকারী ভাবা হয় না রুট কে। তবে নতুন ফ্রেঞ্চাইজিগুলো তার জন্য বড় ধরনের বিড করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিচেল সেন্টনার-: নিউজিল্যান্ড দলের অন্যতম সদস্য সেন্টনার আইপিএলে খেলেছেন চেন্নাইয়ের হয়ে। দুই বছর চেন্নাইয়ের স্কোয়াডে থাকলেও মাত্র ৬ টি ম্যাচ খেলার সুযোগ হয়েছিলো। চেন্নাইয়ের একাদশে সুযোগ না হলেও নতুন ফ্রেঞ্চাইজিগুলো অল-রাউন্ডার হিসেবে দলে ভেড়াতে পারে এই কিইউকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)