ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিসিবির নতুন পরিচালক পদে আসতে পারে যে ৬ জন
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের দল অগ্রণী ব্যাংক, দেশের শীর্ষ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বরিশাল শিক্ষা বোর্ডের কোন কাউন্সিলরের নাম বোর্ডে জমা দেয়া হয়নি। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলর বা ভোটার তালিকা চূড়ান্ত করার আগে নিশ্চয়ই তা পূর্ণ হয়ে যাবে।
ঐ ১৭৪ জন কাউন্সিলরের মধ্য থেকে বোর্ড পরিচালক হন কে কে? বলে রাখা ভাল, এই ১৭৪ জনের ভোটে (যদি নির্বাচন হয়) চার বছরের জন্য নির্বাচিত হবেন বোর্ডের ২৩ জন পরিচালক।এখন দেখার বিষয় হলো, নতুন পরিচালক পর্ষদের এ ২৩ সদস্য হবেন কারা? এখন যে পরিচালক পর্ষদ আছে, সেখান থেকে কি কেউ বাদ যাবেন? কোন সংযোজন-বিয়োজন কি ঘটবে? বর্তমান কমিটির কে কে থাকবেন? আর নতুন কারা অন্তর্ভুক্ত হবেন?
ভেতরের খবর হলো, বিসিবির নতুন পরিচালক পর্ষদে অতি অবশ্যই রদবদল ঘটছে। বর্তমান কমিটির অন্তত ৫-৬ জনকে সম্ভবত দেখা যাবে না নতুন কমিটিতে। তাদের বদলে জন এক ঝাঁক নতুন পরিচালকের দেখা মিলবে এবার। এর মধ্যে আফজালু রহমান সিনহা পরলোকে। এ ক্রীড়া অন্তঃপ্রাণ নিবেদিতপ্রাণ বড় মনের সংগঠক চির বিদায় নিয়েছেন।
এছাড়া বর্তমান কমিটির আরেক সদস্য লোকমান হোসেন ভূঁইয়ারও নতুন কোনো কমিটিতে থাকার কোনো সম্ভাবনা নেই। কারণ তিনি কাউন্সিলরই হতে পারেননি। এর বাইরে না থাকার তালিকায় রয়েছেন হানিফ ভূঁইয়া, তানজিল চৌধুরী, শওকত আজিজ রাসেল এবং সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
এ ছয়জনের বদলে ৬টি নতুন নাম শোনা যাচ্ছে। তারা হলেন ইফতেখার রহমান মিঠু (ফেয়ার ফাইটার্স ক্লাব), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (প্রয়াত আফজালুর রহমান সিনহার ছেলে, সূর্যতরুণ ক্লাব), তানভির আহমেদ টিটু (নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা) ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব) ও সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)