ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কলকাতা বনাম মুম্বাই : একাদশে থাকছে যারা
এবারের আসরের শুরু থেকেই কিছুটা খাপছাড়া পারফরম্যান্স করে যাচ্ছিলো কলকাতা। ইয়ন মরগানের দুর্বল নেতৃত্বের সাথে ক্রিকেটারদের অফ ফর্মের কারনেই মূলত কিছুটা ব্যাকফুটে ছিলো তারা। নিজেদের প্রথম সাত ম্যাচের মধ্যে ৩ ম্যাচ জিতলেও অষ্টম ম্যাচে শক্তিশালী দল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরকে মাত্র ৯২ রানে অলআউট করে চতুর্থ জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তা আবারও জানান দিয়েছে কলকাতা। মুম্বাইর বিপক্ষে এই ম্যাচ জিততে পারলেই পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে যাবে নাইটরা।
এদিকে গত ম্যাচে কলকাতার একাদশে ছিলেন না সাকিব আল হাসান। তার বদলি হিসেবে একাদশে যুক্ত করা হয়েছিলো আরেক অলরাউন্ডার সুনিল নারাইনকে। তবে ক্যারিবিয়ান এই তারকা একাদশে থাকলেও বল হাতে কোনো উইকেটের দেখা পায়নি। ফলে তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে।
এদিকে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে গত ম্যাচ খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তবে কলকাতার বিপক্ষে ম্যাচে আবারও একাদশে যুক্ত হতে যাচ্ছেন এই ব্যাটসম্যান।
এবারের আসরে নিজেদের ৮ ম্যাচ থেকে ৪টিতে জয় তুলে নেয়ার পাশাপাশি সমান সংখ্যক ম্যাচে হারও রয়েছে রোহিত শর্মার দলের। তবে কলকাতার বিপক্ষে ম্যাচে আজকে জয়ের দেখা পেলে বেঙ্গালোরকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে যাওয়ার সুযোগ রয়েছে তাদের।
এক নজরে দেখে নেয়া যাক মুম্বাইর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য সেরা একাদশ
শুবম্যান গিল, ভেঙ্কেটেশ আইয়ার, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, সাকিব আল হাসান/ সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, লকি ফার্গুসন, প্রশিধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।
শেখ আবু জায়েদ স্টেডিয়ামে দুই দলের মধ্যকার এই লড়াই শুরু হবে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৮টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)