ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানালো বাংলাদেশ
পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার জন্য আবেদন করেছে বাংলাদেশ। কারণ আইসিসি ইতোমধ্যে সদস্যদের সম্ভাব্য আয়োজক হিসেবে প্রাথমিক প্রস্তাব জমা দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
২০২৪-২০৩১ চক্রের মধ্যে আট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি ইভেন্টের মধ্যে অর্ন্তভুক্ত আছে- দু’টি আইসিসি পুরুষ বিশ্বকাপ, চারটি আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এই অবস্থার কথা জানিয়ে বলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য প্রয়োজনীয় স্টেডিয়াম বাংলাদেশে রয়েছে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বোর্ডের বৈঠকের পর পাপন বলেন, ‘আমরা এককভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য প্রস্তাব জমা দিয়েছি।’ তিনি আরো বলেন, ‘কারণ আমরা মনে করি, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য পর্যাপ্ত সংখ্যক স্টেডিয়াম আছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা যৌথভাবে শ্রীলঙ্কার সাথে আবেদন করেছি। কারণ আমাদের কাছে যে সংখ্যক স্টেডিয়াম রয়েছে, এই টুর্নামেন্ট আয়োজনের জন্য যথেষ্ট নয়। একই সাথে, ওয়ানডে বিশ্বকাপের জন্য, আমরা যৌথভাবে পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে আবেদন করেছি।’
পাপন আরো জানান, টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশ সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েছে বিসিবি। তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিয়েছেন। তিনি নিজেই প্রস্তাবের চিঠিতে স্বাক্ষর করেছেন এবং আইসিসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ সরকার সব দায়িত্ব নেবে। যখন তিনি অনুমতি দেন, তখন আর কোনো বাধা নেই।’
উল্লখ্য, এর আগে ১৯৯৮ সালে মিনি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। যার নাম ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেটি ছিল বাংলাদেশের প্রথম আয়োজন করা আইসিসি টুর্নামেন্ট। এরপর ভারত ও শ্রীলঙ্কার সাথে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। ২০১৪ সালে ভারত ও শ্রীলঙ্কার সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)