ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আরসিবির নতুন অধিনায়ক হচ্ছেন
আগামী বছরেই মেগা নিলাম। নতুন করে দলকে গুছিয়ে নিতে উদ্যোগী হবে আরসিবি ম্যানেজমেন্ট। শুধু নেতা নয়, পুরো লিডারশিপ গ্রুপেই পরিবর্তন ঘটতে পারে। রিস্টার্ট দেওয়ার সময় আরসিবি চালকের আসনে কাকে বসায় সেটাই দেখার।
এমনিতে আরসিবির নামি তারকাদের তালিকায় থাকবেন এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, কিংবা যুজবেন্দ্র চাহাল। নবাগত হিসাবে উঠতি তারকা হিসাবে রয়েছেন দেবদূত পাডিক্কল। ঘটনা হল, এঁদের কাউকেই পরবর্তী নেতা হিসেবে ভাবছে না আরসিবি ম্যানেজমেন্ট। এমনটাই খবর ক্রিকেট সূত্র। এবি ডিভিলিয়ার্স এর আগে জাতীয় দলের নেতা হলেও ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের পরে খেলেন কেবলমাত্র আইপিএলেই। ৩৭ বছরের বুড়ো এবি তো বটেই গ্লেন ম্যাক্সওয়েল কিংবা যুজবেন্দ্র চাহালকেও ধরা হচ্ছে না নেতা হিসেবে।
দুজনেরই এর আগে নেতৃত্বে কোনও অভিজ্ঞতাই নেই। তাছাড়া দুজনকে আগামী মেগা-নিলামে আরসিবি রিটেন করবে কিনা, সেই বিষয়টিও পরিষ্কার নয়। দেবদূত পাডিক্কলের নাম ভেসে এলেও ক্রিকেট মহলের বক্তব্য, ব্যাটসম্যান হিসেবে দলে এখনও তিনি অটোমেটিক চয়েস নন। ক্রিকেটার হিসাবে সুপ্রতিষ্ঠিত হলে তারপরেই অধিনায়কত্বের জন্য বিবেচিত হতে পারেন।
নিয়ম অনুযায়ী, মেগা নিলামের আগে মাত্র তিনজনকে রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজি। সেই তালিকায় কাদের রাখা হবে, কাদের রিলিজ করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। ঘটনা হল, এই মুহূর্তে আরসিবি স্কোয়াডে কোহলির উত্তরসূরি হওয়ার মত কেউ নেই। তাই ফ্র্যাঞ্চাইজি আপাতত পাখির চোখ করছে আসন্ন মেগা নিলামকে। সেখান থেকেই নেতৃত্ব দেওয়ার জন্য হাইপ্রোফাইল কোনও তারকাকে নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)