ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মুস্তাফিজকে নিয়ে মুরালির ১টি প্রশ্নের উত্তরে যা বললেন স্যামসন
যে কারণে সমর্থকদের মাঝে প্রশ্ন উঁকি দিচ্ছিলো যে কেন বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে বোলিংয়ে আনা হচ্ছে না। ম্যাচ শেষে অবশ্য সেটার কারণ জানিয়েছেন স্যামসন। রাজস্থানের অধিনায়ক খোলাসা করেছেন যে, শেষের জন্যই রেখে দেয়া হয়েছিল মুস্তাফিজকে। ৪ রান দিয়ে রাজস্থানের বোলিং ইনিংস শুরু করেন মুস্তাফিজ। এরপর ৮ রান দেন নিজের করা দ্বিতীয় ওভারে।
নিজের তৃতীয় ওভারে অবশ্য খানিকটা খরুচে ছিলেন বাঁহাতি এই পেসার। তবে ইনিংসের ১৯তম আর নিজের চতুর্থ ওভারে মাত্র ৪ রান দেন। অ্যাইডেন মার্করামের উইকেট পেতে পারতেন। যদি না উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা স্যামসন বলটাকে তালুবন্দী করতে পারতেন।
উইকেট পাওয়ার সম্ভাবনা ছিল আরো একটি, তার বলে লোকেশ রাহুলের ক্যাচ ছেড়েছেন সাকারিয়া। তবে দল জয় পাওয়ার পর মুস্তাফিজ ও তিয়াগীকে প্রশংসায় ভাসিয়েছেন রাজস্থান অধিনায়ক। এ প্রসঙ্গে স্যামসন বলেন, ‘আমাদের লড়াইটা বাকি ছিল। আমরা জানি যে, আমাদের স্পেশাল কিছু বোলার আছে। মুস্তাফিজের ওভারগুলো আমরা শেষের জন্য রেখেছিলাম। তিয়াগী তার ইয়র্কার নিয়ে বেশ আত্মবিশ্বাসী। বিশেষ করে ওয়াইড লাইনের ইয়র্কার নিয়ে।’
তিনি আরও বলেন, ‘নতুন ব্যাটসম্যানদের বিপক্ষে তারা দারুণভাবে কার্যকর করতে পেরেছে। আমরা লড়ে যাবো এবং বিশ্বাস রেখে যাবো। আমার বোলারদের প্রতি সবসময়ই আমার বিশ্বাস ছিল। আমরা লড়ে যাচ্ছিলাম এবং এ কারণেই তাদের দুজনের জন্য শেষের দিকে ওভার রেখে দিয়েছিলাম।‘
শেষের দিকে প্রেজেন্টেটর মুরালি কার্তিক মুস্তাফিজকে নিয়ে স্যামসনকে বলেন, “খেলার মাঝে সবাই বলছিল যে মুস্তাফিজকে আরও আগে বোলিংয়ের আনার কথা কিন্তু তোমার সিদ্ধান্ত সঠিক প্রমাণ হয়েছে।” উত্তরে স্যামসন বলেন, “আসলে আপনি যখন ম্যাচ জয়লাভ করবেন তখন আপনার সব সিদ্ধান্ত সবার কাছে ঠিক মনে হবে। প্রকৃত পক্ষে আমি আমার বোলারদের উপরে বিশ্বাস রেখেছিলাম এবং চেয়ে ছিলাম শেষ পর্যন্ত জয়ে জন্য লড়াই করতে। তাই মুস্তাফিজের দুই ওভার আমি শেষের জন্য রেখে দিয়েছিলাম।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)