ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
টি-20 বিশ্বকাপ জয়ী দলের নাম ভবিষ্যদ্বাণী করলেন তামিম
আর এক মাসও সময় নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে। অনেকেই ইতোমধ্যে ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন বিশ্বকাপ নিয়ে। কেউ কেউ ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখছেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন তামিম ইকবাল। নিজে না খেললেও তিনি মনে করছেন দুটি দলই শিরোপা জিততে পারে।
সাম্প্রতিক সময়ে ‘চিলিং উইথ রাসেল’ শোতে শ্রীলঙ্কান ধারাভাষ্যকার রাসেল আরনোল্ড সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের জেতার সুযোগ রয়েছে। বিশেষ করে আমি মনে করি ভারত খুবই শক্তিশালী একটি দল।”
তামিম ভারত ও পাকিস্তানকে এগিয়ে রাখলেও রাসেল আরনোল্ডের তালিকায় নেই পাকিস্তান। রাসেলের চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে ভারতের পাশাপাশি এগিয়ে থাকবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে যাওয়া হচ্ছে না তামিম ইকবালের। দীর্ঘদিন দলের বাইরে থাকায় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশ দলের এই ওয়ানডে অধিনায়ক। ফলে তামিমকে ছাড়াই এই প্রথম বিশ্বকাপে যাবে বাংলাদেশ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)