ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সাবেক গুরুর মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাস দিলেন মাশরাফী
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সঙ্গে একটি ছবি পোস্ট করে মাশরাফী লেখেন, ‘যাদের হাত ধরে ক্রিকেট জীবন শুরু করা তাদের বিদায় গুলো এভাবে দেখা খুবই কঠিন।
স্যার আপনার আন্ডারে খেলা,আপনার আদেশ,ড্রেসিং রুমে আপনার স্থির থাকা,আপনার লেখা এ সব কিছুই এখন স্মৃতি হয়ে গেল।
বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান যারা দেখেছে তারা আজীবন মনে রাখবে। অসংখ্য খেলোয়ারের গুরু ছিলেন আপনি আর হয়েও থাকবেন। ওপারে ভালো থাকবেন স্যার আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুন আমিন’
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জালাল আহমেদ চৌধুরী।
গত ১ সেপ্টেম্বর শ্বাসকষ্টের কারণে আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছিলেন জালাল আহমেদ। পরে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। কিন্তু স্বাস্থ্যের অবনতি হলে ১৫ সেপ্টেম্বর আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
জালাল আহমেদ একাধারে ছিলেন ক্রিকেটার, কোচ, সাংবাদিক ও ক্রীড়া লেখক। সত্তর দশকে তিনি মাঠ কাঁপিয়েছেন। আশির দশক থেকে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। দেশের অনেক তারকা ক্রিকেটার তার হাত দিয়ে গড়া। এছাড়া তিনি ক্রিকেট নিয়ে সাংবাদিকতা করেছেন।
দেশের ক্রিকেট সাংবাদিকদের মধ্যে অন্যতম অভিজ্ঞ লেখক জালাল আহমেদ। দেশের পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দায়িত্বও পালন করেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)