ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আবারও ধোনির মাথার খেল দেখল আইপিএল
তাঁর একসময়ের জাতীয় দল সতীর্থ বীরেন্দর শেবাগ তো রীতিমতো মুগ্ধ। আইপিএলে যদি কারও ক্ষুরধার মস্তিষ্ক থাকে, সেটি এম এস ধোনির বলেই মনে করেন ভারতের সাবেক এ ওপেনার।
মাঠে ধোনির উপস্থিত বুদ্ধি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতায় শেবাগ বরাবরই মুগ্ধ। ক্রিকবাজের সঙ্গে আলাপচারিতায় শেবাগ বলেন, ‘কোনো সন্দেহ নেই, দারুণ অধিনায়কত্ব করেছেন ধোনি। ম্যাচের আগে তার কোনো পরিকল্পনা থাকে না। মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে সিদ্ধান্ত নেয়। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দেখে বোলারদের সেভাবে তৈরি করে। এমনভাবে খেয়াল করে, কোনো ব্যাটসম্যান যদি পেসারদের বিপক্ষে ভালো হন, স্পিনার নিয়ে আসে আক্রমণে কিংবা তার উল্টোটা।’
দুবাইয়ে আগে ব্যাট করতে নামা চেন্নাই সুপার কিংস ২৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। ধোনি নিজেও ব্যাট হাতে ভালো করতে পারেননি। ৫ বলে করেন ৩ রান। ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের ৫৮ বলে ৮৮ রানে ৬ উইকেটে ১৫৬ রান তুলেছিল চেন্নাই।মুম্বাই ইন্ডিয়ানস মাঠে নেমেছিল নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই। তাদের বিপক্ষে চেন্নাই অধিনায়ক ধোনি তাঁর বোলারদের ঘুরিয়ে–ফিরিয়ে এমনভাবে ব্যবহার করেন যে মুম্বাই ১৩৬ রানের বেশি করতে পারে নি।
শেবাগ উদাহরণও দেন, ‘ডোয়াইন ব্রাভোর বিপক্ষে সে যখন ফিল্ডিং সাজাল, (ছোট) বৃত্তের ভেতর চার ফিল্ডার ছিল এক-দুই রান ঠেকাতে। এতে উইকেট নেওয়ার সম্ভাবনা বাড়ে এবং ঈশান কিষাণকে তুলে নেওয়ায় সেটাই ঘটে। সে অবশ্যই ভালো অধিনায়ক, বোলাররাও তার কথা মেনে বল করেছে। এই লিগে কারও যদি ক্ষুরধার মস্তিষ্ক থাকে, সেটা ধোনির।’
এছড়াও কাইরন পোলার্ডের আউটকে কাল ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’ বলে মনে করেন শেবাগ। সেখানেও ধোনি কে কৃতিত্ব দিলেন শেবাগ,তিনি বলেন পোলার্ড স্পিনে ভালো খেলে তখন স্পিনারকে না এনে হ্যাজলউডকে নিয়ে আসার সিদ্ধান্তটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)