ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আজকের ম্যাচে নতুন সময়ে বেঙ্গালোরের বিপক্ষে মাঠে নামছে সাকিবের কলকাতা
আইপিএলের বাকি অংশে খেলার জন্য ইতোমধ্যেই দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। কোয়ারেন্টাইন পর্ব শেষ করে দলের সাথে অনুশীলনও করেছেন বিশ্বেসেরা এই অলরাউন্ডার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই সাকিব পাড়ি জমিয়েছিলেন আরব আমিরাতে।
এদিকে চলতি মৌসুমে ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া আইপিএলের প্রথম অংশে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স খেলেছিলো সাতটি ম্যাচে। যেখানে প্রথম সাত ম্যাচে নাইটদের জয় রয়েছে মাত্র ২ ম্যাচে। বাকি ৫ ম্যাচে হারের কারনে নামের পাশে সর্বমোট ৪ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে টেবিলের সাত নম্বরে। তাদের পর একমাত্র দল হিসেবে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
প্রথম সাত ম্যাচে অবশ্য নিয়মিত দলে সুযোগ পাননি সাকিব। তবে যে কয়েক ম্যাচে সুযোগ পেয়েছিলেন সেই ম্যাচগুলোতে নামের প্রতি খুব বেশি সুবিচার করতে না পারলেও ইতোমধ্যেই দেশের মাটিতে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজের পুরনো ফর্ম যেন নতুন করে দেখিয়েছেন এই অলরাউন্ডার। তাই আরব আমিরাতের মাটিতে তার উপর যেন কিছুটা বাড়তি প্রত্যাশা রয়েছে নাইটদের।
আইপিএলের এবারের আসরে এলিমিনেটর পর্বে খেলতে হলে সাকিবদেরকে বাকি ম্যাচগুলোতে অবশ্যই ভালো করতে হবে। কেননা এলিমিনেটর পর্বে যাওয়ার সুযোগ রয়েছে কেবল চার দলের। বাকি চার দলকে বিদায় নিতে হবে এর আগেই।
নতুন করে শুরু হওয়া টুর্নামেন্টে সাকিব আল হাসানের দল কলকাতা নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে শক্ত প্রতিপক্ষ রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে। বিরাট কোহলির দলের বিপক্ষে ২০ সেপ্টেম্বর মাঠে নামার কথা রয়েছে সাকিবদের। এই ম্যাচে দুই দল মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)