ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানকে হতাশ করেছে বাংলাদেশ
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানে সফর করতে যায় নিউজিল্যান্ড দল। তবে নিরাপত্তা শঙ্কায় ওয়ানডে সিরিজ শুরুর আগ মুহূর্তেই বাতিল হয়ে যায় সফরটি। তাতে বেশ বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে (এনজেডসি) অনেক বোঝানোর পরও তারা ফিরে যায়। এতে দেশটি নিরাপত্তা ইস্যুটি আবারও যেমন সামনে এসেছে, তেমনই আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে হয়েছে পাকিস্তানকে।
এই ক্ষতি পুষিয়ে উঠতে পাকিস্তান ক্রিকেট বোর্ড তৎক্ষণাৎ যোগাযোগ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সঙ্গে। তাতে সায় দেয়নি দুই বোর্ড। পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান হিন্দুস্থান টাইমসকে বলেছেন, পিসিবি বিসিবিকে অনুরোধ জানায় সিরিজ খেলার। কিন্তু আগ্রহ থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময় স্বল্পতার জন্য রাজি হয়নি।
“আমাদের (পিসিবি) চেয়ারম্যান বিসিবির সঙ্গে কথা বলেছিলেন এবং একটি সংক্ষিপ্ত সময়ে সিরিজ আয়োজনের প্রস্তাব দেন। বিসিবি প্রস্তাব গ্রহণ করলেও তাদের ক্রিকেটাররা যে যার মতো ছুটিতে থাকায় ও বিশ্বকাপের আগে সময় স্বল্পতার কারণে সম্ভব না বলে জানিয়েছে।” ওয়াসিম খান একই কারণ দেখান শ্রীলঙ্কার ক্ষেত্রেও। বলেন, “ইচ্ছা প্রকাশ করেছিল শ্রীলঙ্কাও কিন্তু, বিশ্বকাপের জন্য তাদের পূর্ব পরিকল্পনা ছিল এবং স্বল্প সময়ের কারণে সফর করা সম্ভব না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)