ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মাঠে ফিরেই আগ্রাসী ব্যাটিং দেখালেন তামিম
টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললেও ইনজুরি কাটিয়ে ওঠায় নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলবেন তামিম ইকবাল। এই লক্ষ্যে রবিবার (১৯ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন জাতীয় দলের এই নির্ভরযোগ্য ওপেনার।
বেলা ১২ টায় মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করতে আসেন তামিম। আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট চালাতে দেখা যায় এই বাঁহাতি ব্যাটসম্যানকে। মাঠের চারপাশে দৃষ্টিনন্দন শটস খেলতে থাকেন তিনি। পুরো ৪০ মিনিটের অনুশীলন শেষে ড্রেসিং রুমে বিশ্রাম করতে যান তামিম।
ইপিএলের এবারের আসরে ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের জার্সিতে দেখা যাবে তামিমকে। দলটিতে আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন তিনি।
লম্বা সময় টি-টোয়েন্টি দলের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যান্য বিষয় মিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নেন তামিম। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে দেখা যাবে না তাকে।
ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও খেলেননি বাংলাদেশের ওয়ানডে দলপতি। তবে ইপিএল দিয়ে আবারও দ্রুতই ক্রিকেট ফিরছেন দেশসেরা এই ওপেনার।
ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে বিপিএলে বাদে এর আগে আইপিএলের দলে ডাক পেয়েছিলেন তামিম। পুনে ওয়ারিয়র্স তাকে দলে নিলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। এ ছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও (এসএলপিএল) খেলেন তিনি।
আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে ইপিএলের এবারের আসর। ৯ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে ইপিএলের এবারের আসরের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)