ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মামুনের দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানিস্থানকে মাঝারী রানের টার্গেট দিলো বাংলাদেশ
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল বনাম আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলসিলেটে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। মহফিজুল ইসলাম রবিনকে সাথে নিয়ে ভালো শুরু করেন ইফতিখার হোসেন ইফতি। দলীয় ৪৮ রানে নাঙ্গেয়ালিয়া খারোটের বলে এলবিডব্লিউ হন ৩৯ বলে ১১ রান করা রবিন। রবিন সাজঘরে ফেরার পরেই হঠাৎ করে ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে।৪৮ থেকে ৫৬- এই ৮ রানের ভেতরেই
৪টি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ওপেনার ইফতি ৪০ বলে ২৬ রান করে বিদায় নেন। আরিফুল ইসলাম ৮ বলে ১ রান, আইচ মোল্লা ১৫ বলে ২ রান করে আউট হন। অধিনায়ক মেহেরব হাসান ১০ বলে ৮ রান করে ইজহারুল হক নাভিদের শিকার হলে ৬৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশের যুবারা। বিলাল সামি একাই ৩ জনকে আউট করেন।চাপে পড়া বাংলাদেশকে উদ্ধারের চেষ্টা করছিলেন গাজী তাহজিবুল ইসলাম। তবে ২২ বলে ১৫ রান করে তাহজিবুলও নাভিদের বলে উইকেট ছুঁড়ে দিয়ে মাঠ ছাড়েন। ৮২ রানে ৬ উইকেট ভীষণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ।সপ্তম উইকেটে গোলাম কিবরিয়া ও আব্দুল্লাহ আল মামুন জুটিতে শতরান পার করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। তবে
এই জুটিও বেশিক্ষণ টেকেনি। শহিদউল্লাহ হাসানির বলে কিবরিয়া ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নিলে ভেঙে যায় ২৫ রানের জুটি।অষ্টম উইকেটে নাইমুর রহমান নয়নকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন মামুন। মামুনকে শিকার করে এই উইকেটও ভাঙেন হাসানি। ৮২ বলে ৩৭ রান করেন মামুন। তিনি ফেরার পরে ১ রানের মধ্যেই বাকি দুইটি উইকেট হারিয়ে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।৪৭.৪ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৫ রান। সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রান করেও জয় পেয়েছিল বাংলাদেশ।আফগানিস্তানের পক্ষে সামি ও খারোটে ৩টি এবং হাসানি ও নাভিদ ২টি করে উইকেট শিকার করেছেন।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ
অনূর্ধ্ব ১৯ দল ১৫৫/১০ (৪৭.৪ ওভার)
মামুন ৩৭, ইফতি ২৬, নয়ন ১৬, তাহজিবুল ১৫;
খারোটে ৩/২৭, সামি ৩/৩৩, হাসানি ২/২৫, নাভিদ ২/২৯।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)