ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নিউজিল্যান্ডকে উপযুক্ত জবাব দিতে গেইলসহ ১০০ বিদেশি ক্রিকেটার নিয়ে পিসিবির নতুন পরিকল্পনা
ঘটনার শুরু ক্রিস গেইলের মাধ্যমে। নিউজিল্যান্ড যখন নিরাপত্তার কারণ দেখিয়ে সিরিজ না খেলেই পাকিস্তান ছাড়ে, সেখানে হুট করেই বাবর আজমদের দেশে কালই পা রাখার ঘোষণা দেন ইউনিভার্স বস খ্যাত গেইল।
টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা অন্যদেরও পাকিস্তানে খেলতে যাওয়ার আমন্ত্রণ জানান। আইপিএল খেলার জন্য বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে থাকলেও টুইটারে ঘোষণা দিলেন কালই পাকিস্তানে যাওয়ার। টুইটারে তিনি লিখেছেন, ‘কালই পাকিস্তান যাচ্ছি, আমার সঙ্গে কে যাবে?'
পাকিস্তানের গণমাধ্যমের মাধ্যমে জানা গেল, ক্রিকেট খেলার জন্য পাকিস্তানকে নিরাপদ প্রমাণের জন্য প্রদর্শনী ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। যেখানে কোয়েটার হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বিদেশি ক্রিকেটারদের রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।
এমনটা হলে প্রদর্শনী ম্যাচ খেলতে আগামি কিছুদিনের মাঝে পাকিস্তান সফরে যাচ্ছেন দলটির হয়ে পিএসএল খেলা গেইল, ফাফ ডু প্লেসিরা। সেই সঙ্গে পিএসএলের অন্য দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কোয়েটা।
দলটির মালিক নাদিম ওমর জানিয়েছেন, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পাকিস্তানের মাটিতে প্রদর্শনী ম্যাচ খেলতে প্রস্তুত। যাতে করে পুরো বিশ্বকে শক্তপোক্ত বার্তা দেয়া যায় যে পাকিস্তান নিরাপদ। তিনি আরো বলেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স চেষ্টা করছে যেসব বিদেশি ক্রিকেটাররা উপলব্ধ আছে তাদের আমন্ত্রণ জানাতে এবং পিসিবি ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোও একই পরিকল্পনা করছে।
একইসঙ্গে পাকিস্তানের অন্যান্য নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের দাবি, শুধু কোয়েটাই নয়, টুর্নামেন্টটি আয়োজন করতে প্রায় ১০০ বিদেশি ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। যদিও কবে নাগাদ এবং কিভাবে প্রদর্শনী ম্যাচ মাঠে গড়াবে সেটা জানা যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)