ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিসিবি নির্বাচনের আগ মুহূর্তে বিসিবিতে পা রাখলেন মাশরাফি
৩৭ বছর বয়সী মাশরাফী অনেক দিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন। তাই মিরপুরের হোম অব ক্রিকেটের সঙ্গে তার একরকম দূরত্বই তৈরি হয়েছিল। শনিবার সেই দুরত্ব ঘুচল। দুই সন্তানকে নিয়ে মিরপুরের ঘাসে পা পড়ল তার। মেয়ে হুমায়রা মোর্ত্তজা ও ছেলে সাহেল মোর্ত্তজাকে নিয়ে এদিন মিরপুর ঘুরে যান মাশরাফী। সামনে বিসিবি নির্বাচন, তার আগ মুহুর্তে মাশরাফির আগমনকে অনেকেই ভিন্ন কিছুর ইঙ্গিত মনে করছে। তবে জানা গেছে, মাশরাফী এদিন বিসিবিতে এসেছিলেন অন্য কাজে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় সংগীতের ফুটেজ ধারণে আরো কয়েকজন শিশুর সঙ্গে অংশ নিয়েছেন মাশরাফীর মেয়ে হুমায়রা। মেয়েকে নিয়েই এসেছিলেন প্রিয় আঙিনায়।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মাশরাফী। বাংলাদেশের অনেক সাফল্যের নায়ক লিখেছেন, ‘যেখানকার আমি অংশ, সেখানে অনেক দিন পর।খুব সতেজ লাগছে, অনেক স্মৃতি ঘুরছে মাথার ভেতর। ’
গত বছর শুরুর দিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ওয়ানডে অধিনায়কত্ব থেকে অবসরে যান মাশরাফী। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে তিনি। ঘরোয়া ক্রিকেটেও তাকে সবশেষ দেখা গেছে গত বছরের ডিসেম্বরে। জেমকন খুলনার হয়ে খেলেছিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)