ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সাকিব আইপিএলে ভালো খেলে ফর্মে ফিরলে সেটা হবে দারুণ ব্যাপার
এবারের টি-২০ বিশ্বকাপ সেখানেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই সাকিব মোস্তাফিজের আইপিএল খেলাটা বাংলাদেশ দলকে কিছুটা হলেও সুবিধা দিবে বলে মনে করেন কোচ নাজমুল আবেদিন ফাহিম।
এক সাক্ষাৎকারে নাজমুল আবেদিন ফাহিম বলেন,‘বাছাইপর্বে আমাদের একটা ভালো দিক থাকবে সাকিব ও মোস্তাফিজের আইপিএল থেকে ফেরা। আমাদের একাদশের দুজন গুরুত্বপূর্ণ সদস্য খেলবেন আইপিএলে। সেটা দলকে উজ্জীবিত ও এগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের আইপিএল অভিজ্ঞতা অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টিম বাংলাদেশকে ভালো খেলতে সাহায্য করবে।’
তবে শুধু আইপিএলে খেলাই নয়, সাকিবের ফর্মে ফেরাটাকেও খুব জরুরি মনে করছেন ফাহিম। তার ভাষায়, ‘সাকিব আইপিএলে ভালো খেলে ফর্মে ফিরলে সেটা হবে দারুণ ব্যাপার। সাকিবের নিজের পাশাপাশি দলেরও খুব কাজে দেবে এটা।’
সবমিলিয়ে যদি দল হিসেবে ভালো খেলতে পারে, তবে মূলপর্বে পৌঁছানো কঠিন কিছু হবে না, মনে করছেন ফাহিম। অভিজ্ঞ এই ক্রিকেট কোচ যোগ করেন, ‘এ বিষয়গুলো যদি ক্লিক করে, তাহলে কাজে দেবে। সহজেই মূলপর্বে পৌঁছতে পারব আমরা। তখন আবার আস্তে আস্তে আস্থার জায়গাটা ফিরে পাবে দল। সেটা মূলপর্বে ভালো করতে সাহায্য করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)