ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
৫ জন ক্রিকেটারকে ধরে রাখলো বাংলা টাইগার্স
বাংলা টাইগার্সের হয়ে গত মৌসুমে মাঠ মাতানো শ্রীলঙ্কার ইসুরু উদানা, সংযুক্ত আরব আমিরাতের চিরাগ সুরি, আফগানিস্তানের কায়েস আহমেদ এবং ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লসকে এবারও স্কোয়াডে ধরে রেখেছে দলটি। ফলে আগামী আসরেও বাংলা টাইগার্সে দেখা যাবে তাদের।
যদিও দলটি বাংলাদেশ কোনো ক্রিকেটারকে এবার রিটেইন করেনি। গত মৌসুমে বাংলা টাইগার্সে ছিলেন দুই তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও শেখ মেহেদী হাসান। এদের মধ্যে আফিফ দলের আইকন ক্রিকেটার ও সহ-অধিনায়কের ভূমিকায় ছিলেন।
পঞ্চম আসরে বাংলা টাইগার্সের কোচিংয়ে থাকছেন তিন হেভিওয়েট ক্রিকেট ব্যক্তিত্ব। প্রধান কোচ হিসেবে দলটির সাথে থাকছেন স্টুয়ার্ট ল। এছাড়া ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে পল নিক্সন এবং বোলিং কোচ হিসেবে শন টেইট দায়িত্ব পালন করবেন।
টি-টেন ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার পেছনে বড় অবদান আবুধাবি টি-টেন লিগের। আবুধাবি টি-টেন লিগের নতুন সংস্করণ মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর।
নভেম্বরে শুরু হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হবে টুর্নামেন্টটি। মূলত আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণের জন্য বিশ্বকাপের পরপরই সূচি নির্ধারণ করা হয়েছে।
এর আগে টি-টেন লিগের চারটি আসর অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ৫০তম জাতীয় দিবস উদযাপনের জন্য পঞ্চম সংস্করণের ব্যাপ্তি একটু বাড়ানো হয়েছে। আগের দুই আসর অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)