ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সিনিয়র ক্রিকেটারদের দল থেকে সরাতে চান ডমিঙ্গো
প্রকাশ্যে কেউ না বললেও,সাম্প্রতিক কর্মকাণ্ড ও নানা বক্তব্য দিচ্ছে তেমনই ইঙ্গিত। এমন ঘটনায় তাই একটা প্রশ্ন সামনে আসছে।গেল এক যুগেরও বেশি সময় যারা দেশের ক্রিকেটের ভার বয়ে বেড়িয়েছেন তারা কি পাচ্ছেন প্রাপ্য সম্মানটুকু?অভিমান থেকে টেস্ট ক্রিকেট ছাড়ার ঘোষণা মাহমুদউল্লাহর। হেড কোচ রাসেল ডমিঙ্গোর উদ্ভট দুই উইকেটকিপার তত্ত্ব।
আর সবশেষ,তামিমের বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার।কোনো কিছুই দিচ্ছে না ভালো কিছুর ইঙ্গিত।বিশ্বকাপের মতো বড় ইভেন্টের আগে দল ঐক্যবদ্ধ আছে কিনা এটাই এখন প্রশ্ন। এ প্রসঙ্গে ক্রিকেট বিশ্লেষক এম এম কায়সার বলেন, ’চাপিয়ে দেওয়া কোন সিদ্ধান্ত কখনো ভালো ফল নিয়ে আসতে পারে না। পুরো দলের মধ্যে সিনিয়র ক্রিকেটারদেরকে নিয়ে কোচের যে দূরত্ব তা দলের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশ্বকাপের আগে দলের মধ্যে একটা সুশৃঙ্খল ব্যবস্থা সবাই আশা করে। তবে এটি দেখা যাচ্ছে না।’ এম এম কায়সার আরও বলেন, ’বাংলাদেশ দল এখন যে অবস্থায় আছে তাতে করে মাঠের পারফরমেন্স ভালো করতে হবে। বিশ্বকাপের মাঠে যদি ভালো করতে পারে তাহলে যে সমস্যা দেখা দিয়েছে তা নিমিষেই শেষ হয়ে যাবে আশা করা যায়।’
সামনে শুধু বিশ্বকাপ বলেই না,বরাবরই যেন ড্রেসিং রুমে সুস্থ পরিস্থিতি বজায় থাকে সেই উদ্যোগ নিতে এগিয়ে আসতে হবে বোর্ডকেই। কোচের সাথে পাঁচ সিনিয়রের দূরত্ব নিয়ে সিনিয়র সংবাদিক এ টি এম সাইদুজ্জামান বলেন,’যে পাঁচজন সিনিয়র ক্রিকেটার আছেন তাদের সঙ্গে বোর্ডের যোগাযোগ অনেক সহজ।
তবে ক্রিকেটারদের যে আন্দোলন হয়েছিল সেটা নিয়ে কোন কারণ থাকতেও পারে। তবে বিদেশি কোচরা এসে সিনিয়রদের হটাও তত্ত্ব নিয়ে কাজ করতে চায়। তারা তরুণদের নিয়ে বেশি ভাবতে চায়। তবে দলের সবাই পারফরমেন্সে সমান না। সবাইকেই গুরুত্ব দেওয়া উচিত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)