ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নিউজিল্যান্ডের অপমানের জবাবে বিশ্বকাপ নিয়ে নতুন ঘোষণা দিলেন : শোয়েব আখতার
পাকিস্তান ক্রিকেট বোর্ড, এমনকি খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে আশ্বস্ত করেছিলেন ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনও প্রকার শঙ্কা নেই। তবে নিউজিল্যান্ডের পক্ষে থেকে জানানো হয়েছিল, তারা তাদের সরকার এবং পাকিস্তানে থাকা কিউই নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে যেরকম তথ্য পেয়েছে, এরপর উক্ত সফর চালিয়ে যাওয়া অসম্ভব।নিউজিল্যান্ডের ফিরে যাওয়ার সিদ্ধান্তকে দুঃখজনক এবং অপমানজনক বলে মন্তব্য করেছেন শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এ প্রসঙ্গে সাবেক পাকিস্তানি পেসার বলেন,
“তাদের উচিৎ ছিল আমাদের নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দাদের উপর বিশ্বাস রাখা এবং আমাদের এভাবে বিব্রত না করা। আপনি যদি পুরোপুরি পাকিস্তান সফরের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতেন, তাহলেই বরং ভালো হতো। এই সফর ছেড়ে চলে যাওয়ায় পাকিস্তানের বদনাম হবে। বিশ্বের সর্বত্র নিরাপত্তার হুমকি রয়েছে, তাই আপনার আমাদের নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থা রাখা উচিৎ ছিল।”
তবে এমন বিব্রতকর পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। পাশাপাশি এই ঘটনার জবাব হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার প্রত্যয়ের কথা জানিয়েছেন সাবেক গতিতারকা।তিনি বলেন, “সময় এসেছে এই অপমানকে সাহসে পরিণত করার এবং টি -টোয়েন্টি বিশ্বকাপ জেতার। আমাদের এখনই সেদিকে মনোনিবেশ করা উচিত।”শুধু শোয়েব আখতারই নন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক, বর্তমান সহ অন্যান্য দেশের ক্রিকেটাররাও। এমনকি নিউজিল্যান্ডের নামে আইসিসির কাছে নালিশ জানানোর হুমকিও দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদ্য নির্বাচিত সভাপতি রমিজ রাজা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)