ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব শেষে সর্বশেষ পয়েন্ট টেবিল
তাই প্রথম অংশ শেষে পয়েন্ট টেবিলে কোন পরিবর্তন আসছে না। আইপিএলের এবারের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ৮ ম্যাচে ৬ টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। সাত ম্যাচে তারা জয়লাভ করেছেন পাঁচটি ম্যাচ। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সাত ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা।
পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ৭ ম্যাচে তাদের জয় চারটিতে। পঞ্চম স্থানে রয়েছে মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়েলস। সাত ম্যাচে তাদের জয় তিন। পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস।
৮ ম্যাচের মধ্যে তাদের জয় ৩ টি। সপ্তম স্থানে রয়েছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। সাত ম্যাচের মধ্যে তারা জয়লাভ করেছে দুইটি ম্যাচে। পয়েন্ট টেবিলের সবার নিচে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ৭ ম্যাচের মধ্যে তারা একটি ম্যাচে জয়লাভ করেছে।
২৭ দিনে ৩১ টি ম্যাচ হবে তিন ভেন্যু দুবাই, শারজাহ ও আবুধাবিতে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার (১০ অক্টোবর) ও ফাইনালসহ (১৫ অক্টোবর) মোট ম্যাচ হবে ১৩টি। শারজাহতে হবে ১০টি ম্যাচ, যার মধ্যে রয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার (১১ অক্টোবর) ও এলিমিনেটরের (১৩ অক্টোবর)।
বাকি ৮টি ম্যাচ হবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে। দিনে দুটি করে ম্যাচ হবে সাত দিন। তবে ম্যাচ শুরুর সময়ে কোনো পরিবর্তন আসেনি। দুপুরের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় এবং সন্ধ্যার ম্যাচ শুরু হবে রাত ৮ টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ