ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের কাছে ক্ষমা চাইল আফগানিস্তান
সিরিজ জুড়ে বাংলাদেশের যুবাদের দাপট চোখে পড়ার মত। যার ফলস্বরূপ প্রথম তিন ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা সিরিজ জয় নিশ্চিত করেছে। চতুর্থ ম্যাচে অবশ্য প্রাণপণে লড়েছে আফগানিস্তান। সিলেটে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান জড়ো করে ২১০ রান। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং অর্ডার খেই হারালেও প্রতিরোধ গড়ে তুলেছিলেন অভিষিক্ত তাহজিবুল ইসলাম।
অর্ধশতক করে তিনি তখন আফগান ক্রিকেটারদের হুমকি হয়ে উঠেছেন। ৩৪ বলে প্রয়োজন ২০ রান, হাতে একটিমাত্র উইকেট- এমন সমীকরণকে সামনে রেখে শেষ উইকেট জুটিতে নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা মুশফিক হাসানকে মানকাড আউট করেন আফগান অধিনায়ক নাঙ্গেয়ালিয়া খাটোরে। ম্যাচ ততক্ষণে জমে ক্ষীর, বাংলাদেশের সবাই অপেক্ষায় রোমাঞ্চকর এক জয়ের।
এমন ক্ষণে আফগান যুব দলের অধিনায়কের মানকাডের আশ্রয় নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনেকেই। ক্রিকেটীয় আইনে মানকাড অবৈধ নয়- তাই আম্পায়াররা ম্যাচের ইতি টানেন সেখানেই। তবে বিতর্কিত এই আউটের মাধ্যমে ম্যাচ জিতে আফগানরা পুড়ছে অনুতাপে।
আর তাই ম্যাচ শেষে বাংলাদেশ দলের কাছে ক্ষমা চেয়েছে আফগানিস্তান। যুবাদের দলীয় সুত্র জানায়, “আমাদের প্রধান কোচ নাভিদ নেওয়াজের কাছে ওদের কোচ দুঃখপ্রকাশ করেছে। বলেছে- ‘তরুণ ছেলে, ভুল করেছে, বুঝতে পারেনি।’ বাংলাদেশ দলও বিষয়টিকে ক্রিকেটীয় দৃষ্টিতে দেখেছে।”
মানকাড আউট স্বীকৃত হলেও ক্রিকেট বিশ্বের নামজাদা অনেক ক্রিকেটারও এই আউটের বিপক্ষে। তাই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রায়শই দেখা যায়, মানকাড আউটের সুযোগ পেয়েও আউট না করে ব্যাটসম্যানকে শুধু সতর্ক করছেন বোলাররা। আফগান যুবাদের মানকাড নিয়ে দেশের ক্রিকেটে এত হইচই এই কারণেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)