ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
লজ্জাজনক কাজ করে বাংলাদেশের বিপক্ষে হারা ম্যাচ জিতলো আফগানিস্তান
তবে হার-জিত ছাপিয়ে এ ম্যাচ আলোচনায় ম্যানকাডিং ইস্যুতে। বাংলাদেশ দলের জয়ের জন্য তখন দরকার ৩৪ বলে ২০ রান। হাতে ১ উইকেট। সে সময় আফগান বোলার নাঙ্গেয়ালিয়া খারোটে দলের জয় নিশ্চিত করতে বেছে নিলেন ভিন্ন কৌশল! বল ছোড়ার আগে ক্রিজ ছেড়ে একটু বের হওয়া নন স্ট্রাইক প্রান্তে থাকা মুশফিকুর হাসানকে ম্যানক্যাডিং করন।
এদিন আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ২১১ রানের লক্ষ্য দেয় আফগানরা। টার্গেট টপকাতে নেমে অলআউট হওয়া বাংলাদেশ দলের ইনিংস থামে ১৯১ রানে। এতে ১৯ রানে ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজ ১-৩ করল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দুই দলের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আগামী ১৯ সেপ্টেম্বর।
সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে সফরকারীরা। আফগানদের হয়ে ইনিংস শুরু করেন সুলিমান আরবজাই আর বিলাল সায়েদি। উদ্বোধনি জুটিতে ৩৪ রান যোগ করেন দুজন। বিলাল আউট হিন ১২ রান করে। ফিফটির কাছে গিয়েও সুযোগ হাতছাড়া করেন সুলিমান। ৪৩ রান করে আউট হন আইচ মোল্লার বলে।
চারে নামা বিলাল আহমেদ অবশ্য ব্যক্তিগত অর্ধশতকের কোটা পূরণ করেন। ৮৮ বলে নিজের ৬০ রানের ইনিংসটি সাজান ৩টি চার ও ৪টি ছয়ের মারে। শেষদিকে নানগেয়ালিয়ার অপরাজিত ২৭ রানের ইনিংসের কল্যাণে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস থামে ২১০ রানে। বাংলাদেশের হয়ে মহিউদ্দিন তারেক নেন সর্বোচ্চ ২ উইকেট।
২১১ রানের লক্ষ্য টপকাতে নেমে বাংলাদেশের শুরুটাও বেশ ভালো হয়। দুই ওপেনার মফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন স্কোর বোর্ডে তোলেন ৫২ রান। তবে ৪ রানের ব্যবধানে ইফতেখার ১৮ ও মফিজুল ২৪ রানে বিদায় নিলে দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে বসে যুব টাইগাররা। খালেদ হাসান ও আব্দুল্লা আল মামুম উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন।
১৬১ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন তাহজিবুল ইসলাম। শেষদিকে লড়াকু ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। তবে সতীর্থরা সঙ্গ দিতে পারেননি তাকে। তাহজিবুল ৫০ রানে অপরাজিত থাকা অবস্থায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল অলআউট হয় ১৯১ রানে। এতে ১৯ রানের জয় পায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)